শুক্রবার, ০৯:৫৬ অপরাহ্ন, ২১ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ইয়াবা কেনার অভিযোগে কলেজ কর্মচারীকে গণধোলাই তরুণদের দক্ষতা উন্নয়নের স্পৃহা জাতীয় স্বার্থমুখী হতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

‘নিজের চেষ্টায় উন্নত হতে হবে’, চীনের উদাহরণ টানলেন মির্জা ফখরুল

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ৩৯ বার পঠিত

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের উন্নয়নের ক্ষেত্রে চীন সমর্থন দিচ্ছে। আমাদের রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট ও ইউনিভার্সিটি করতে তারা আমাদের সমর্থন দিচ্ছে। সেজন্যই আজকে চীনের রাষ্ট্রদূতকে আমি দাওয়াত করে নিয়ে এসেছি। আমাদের ঠাকুরগাঁওয়ের এলাকার জন্য ওনাকে দিয়ে আমরা কিছু কাজ করতে চাই। আমরা শিল্প, কলকারখানা তৈরি করতে চাই। সেই শিল্প কলকারখানা তৈরি করতে তিনি আমাদের সাহায্য করবেন। চীনা প্রতিনিধি কথা দিয়েছেন, আগামী দুই-এক বছরের মধ্যেই এখানে চীনা প্রতিনিধিদেরকে পাঠাবেন এবং এই অঞ্চলে শিল্প কলকারখানা তৈরি করার উদ্যোগ গ্রহণ করবেন।

শুক্রবার (১২ জুন) সকালে ঠাকুরগাঁও শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে চায়না-বাংলাদেশ ফ্রেন্ডশিপের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ ও উপহারসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, চীনের রাষ্ট্রদূতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। নিজেও দুইবার চীন সফর করেছি। কিন্তু চীন প্রতিদিনই বদলায়, প্রতিদিনই তারা উন্নত হয়। উন্নত থেকে উন্নতর হচ্ছে। আজকে সারা পৃথিবীতে চীন একটা শক্তিশালী দেশে পরিণত হয়েছে।

শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, আপনারা সব সময় মনে রাখবেন, কোনো জাতি কখনো এমনি-এমনি উন্নত হতে পারে না। আজকের চীন যে উন্নত হয়েছে, তার নিজের চেষ্টায় উন্নত হয়েছে। তারা ছেলে-মেয়েদের লেখাপড়া শিখিয়ে এবং আরও বেশি কাজ করিয়ে উন্নত হয়েছে। আমাদের প্রধানমন্ত্রীও বলেছেন তিনি শিশুদের সঙ্গে কাজ করতে চান। বাচ্চাদেরকে আরও বেশি লেখাপড়া শেখাতে চান এবং আরও বেশি উন্নত করাতে চান। এইজন্য তিনি কতগুলো কাজ হাতে নিয়েছেন। তিনি বলেছেন সব বাচ্চাদেরকে ইউনিফর্ম দেবেন এবং বাচ্চারা যেন প্রতিযোগিতা করে টিকে থাকতে পারে সেটাও তিনি করবেন। খেলাধুলা কালচার সব তিনি করবেন।

শিক্ষকদের উদ্দেশে এলজিআরডিমন্ত্রী বলেন, আপনারা আপনাদের স্কুলের বাচ্চাদেরকে সেভাবে তৈরি করবেন যেন তারা বড় হয়ে দেশের জন্য কাজ করতে পারে।

অনুষ্ঠানে জেলার প্রায় সাড়ে ছয় হাজার শিক্ষার্থীর মাঝে স্কুলব্যাগ ও বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত এইচ.ই.মি. ইয়াও ওয়েন ছাড়াও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিনসহ বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা-কর্মচারীরা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com