বৃহস্পতিবার, ০৩:৫৯ অপরাহ্ন, ১১ জুন ২০২৬, ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

নিজ অর্থায়নে সড়ক নির্মাণ করে প্রশংসিত বিএনপি নেতা মিজান মৃধা

মো.মোস্তফা হাওলাদার
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ১ বার পঠিত
বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে দীর্ঘদিনের জনদুর্ভোগ লাঘবে নিজস্ব অর্থায়নে একটি ইটের সোলিং সড়ক নির্মাণ করেছেন বার্থী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মিজানুর রহমান (মিজু) মৃধা।
বুধবার দক্ষিণ কটকস্থল মহাসড়ক থেকে লালচাঁন হাওলাদারের বাড়ির প্রবেশপথ পর্যন্ত সড়কটির নির্মাণকাজ সম্পন্ন করা হয়। স্থানীয়দের কাছে গুরুত্বপূর্ণ এই সংযোগ সড়কটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ ও চলাচলের অনুপযোগী অবস্থায় ছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, সড়কটির বেহাল অবস্থার কারণে বছরের বেশিরভাগ সময়ই এলাকাবাসীকে ভোগান্তি পোহাতে হতো। বিশেষ করে বর্ষা মৌসুমে কাদামাটিতে সড়কটি প্রায় অচল হয়ে পড়ত। এতে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, বৃদ্ধ-বৃদ্ধা, রোগী ও সাধারণ পথচারীদের চলাচলে চরম দুর্ভোগের সৃষ্টি হতো।
এমন পরিস্থিতিতে সরকারি বরাদ্দের অপেক্ষা না করে ব্যক্তিগত উদ্যোগ ও অর্থায়নে সড়কটি নির্মাণ করেন মিজানুর রহমান মৃধা। ফলে স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের একটি সমস্যার সমাধান হয়েছে বলে মনে করছেন এলাকাবাসী।
স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, জনসাধারণের চলাচলের সুবিধার কথা বিবেচনা করে নিজ খরচে সড়ক নির্মাণের উদ্যোগ নেওয়ায় তারা সন্তুষ্ট। এতে এলাকার যোগাযোগব্যবস্থা উন্নত হওয়ার পাশাপাশি মানুষের দৈনন্দিন যাতায়াত আরও সহজ ও নিরাপদ হবে।
এ বিষয়ে মিজানুর রহমান (মিজু) মৃধা বলেন, “এলাকার মানুষের কষ্ট ও দুর্ভোগের কথা বিবেচনা করেই আমি নিজ উদ্যোগে সড়কটির নির্মাণকাজ সম্পন্ন করেছি। মানুষের কল্যাণে কাজ করতে পারাই আমার কাছে সবচেয়ে বড় প্রাপ্তি। ভবিষ্যতেও এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত রাখার চেষ্টা করব।”
স্থানীয়দের মতে, জনস্বার্থে এমন উদ্যোগ শুধু যোগাযোগব্যবস্থার উন্নয়নই নয়, বরং সামাজিক দায়বদ্ধতারও একটি ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে। তারা এ উদ্যোগের জন্য মিজানুর রহমান মৃধাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com