বুধবার, ০৫:৩৯ পূর্বাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ২৯ বার পঠিত

প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের সুযোগের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ। তবে সিরিজের প্রথম ম্যাচের মতো এবারও টস ভাগ্য সহায় হয়নি বাংলাদেশের। টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক জস ইংলিশ। ফলে বাংলাদেশকে শুরুতে নামতে হচ্ছে ফিল্ডিংয়ে।

আজ বৃহস্পতিবার মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে জয় পেলেই ইতিহাস গড়বে টাইগাররা।

দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ দলে একটি পরিবর্তন এসেছে। দীর্ঘদিন ধরে ব্যাট হাতে ধারাবাহিকভাবে ব্যর্থ হওয়ায় একাদশ থেকে বাদ পড়েছেন সাইফ হাসান। তার জায়গায় দলে ফিরেছেন সৌম্য সরকার।

অন্যদিকে প্রথম ম্যাচে বড় ব্যবধানে পরাজয়ের পর অস্ট্রেলিয়াও একাদশে একটি পরিবর্তন এনেছে। লিয়াম স্কটের পরিবর্তে সুযোগ পেয়েছেন রেইলি মেরেডিথ।

সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশ ডিএলএস পদ্ধতিতে ৮৬ রানের বড় জয় তুলে নেয়। চার বছর পর দলে ফিরে দুর্দান্ত পারফরম্যান্স দেখান মোসাদ্দেক হোসেইন। তিনি ৭০ বলে ৮৬ রানের ঝড়ো ইনিংস খেলার পাশাপাশি বল হাতে ৩৭ রানে ২ উইকেট শিকার করে ম্যাচসেরার পুরস্কার জেতেন।

এ ছাড়া পেসার নাহিদ রানা ৪১ রানে ৪ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপে বড় ধস নামান। তার দুর্দান্ত বোলিংয়ে সহজেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় বাংলাদেশ।

এখন দ্বিতীয় ওয়ানডেতে জয় তুলে নিয়ে ইতিহাস গড়ার অপেক্ষায় রয়েছে অধিনায়ক মেহেদি হাসান মিরাজের দল। সিরিজ নিশ্চিত করার লক্ষ্যে মাঠে নামা টাইগারদের দিকে তাকিয়ে দেশের কোটি ক্রিকেটভক্ত।

বাংলাদেশের একাদশ

সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস (উইকেটকিপার), তৌহিদ হৃদয়, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা।

অস্ট্রেলিয়ার একাদশ

ম্যাথু শর্ট, কুপার কনোলি, মারনাস লাবুশেন, জশ ইংলিশ (অধিনায়ক/উইকেটকিপার), অ্যালেক্স কেরি, ক্যামেরন গ্রিন, ম্যাট রেনশ, জেভিয়ার বার্টলেট, রিলি মেরেডিথ, নাথান এলিস, অ্যাডাম জাম্পা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com