বুধবার, ০৩:২৮ পূর্বাহ্ন, ১৯ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮, মামলা ৫৫ সেপ্টেম্বরে ভয়ংকর হতে পারে ডেঙ্গু সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান ক্যানিজিয়া

ইরানের কেশম দ্বীপে ফের হামলা যুক্তরাষ্ট্রের

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১০ জুন, ২০২৬
  • ৩১ বার পঠিত

হরমুজ প্রণালিতে অবস্থিত ইরানের কেশম দ্বীপে আবারও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বুধবার (১০ জুন) স্থানীয় সময় দুপুরে এ ঘটনা ঘটে। এর আগে একই এলাকায় যুক্তরাষ্ট্রের হামলার খবর প্রকাশিত হয়েছিল।

ইরানের সংবাদ সংস্থা মেহের নিউজ জানিয়েছে, সর্বশেষ বিস্ফোরণের কারণ সম্পর্কে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি।

প্রতিবেদনে বলা হয়, বুধবার ভোর থেকে হরমুজগান প্রদেশ ও পারস্য উপসাগরসংলগ্ন বিভিন্ন এলাকায় যুক্তরাষ্ট্রের হামলা অব্যাহত রয়েছে। তবে ইরানের সশস্ত্র বাহিনী এসব হামলার দ্রুত জবাব দিয়েছে বলে দাবি করা হয়েছে।

গত সোমবার হরমুজ প্রণালির কাছাকাছি এলাকায় যুক্তরাষ্ট্রের একটি অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, হেলিকপ্টারটি ইরান ভূপাতিত করেছে। এ ঘটনার পর তিনি প্রতিক্রিয়া জানানোর হুঁশিয়ারি দেন। কয়েক ঘণ্টার মধ্যেই ইরানের উপকূলীয় বিভিন্ন স্থাপনায় মার্কিন বাহিনী হামলা চালায়।

এর জবাবে ইরান বাহরাইন, কুয়েত ও জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে জানানো হয়েছে।

পরবর্তীতে উভয় পক্ষই সামরিক অভিযান স্থগিতের ঘোষণা দেয়। তবে ইরানের বিপ্লবী গার্ড সতর্ক করে বলেছে, ভবিষ্যতে নতুন কোনো হামলা হলে তার জবাব আরও কঠোর হবে।

এদিকে সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে সৌদি আরব ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। আলোচনায় তিনি সর্বশেষ আঞ্চলিক পরিস্থিতি সম্পর্কে তাদের অবহিত করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com