বৃহস্পতিবার, ০২:৫৩ পূর্বাহ্ন, ৩০ জুলাই ২০২৬, ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ফিকে হয়ে যাচ্ছে নেতানিয়াহুর ‘ট্রাম্প কার্ড’? আলিফের একটা চোখের দৃষ্টি টোটালি শেষ: সারজিস পুত্রজায়ায় মন্ত্রী-উপদেষ্টার সঙ্গে মানবসম্পদ মন্ত্রীর বৈঠক, শ্রমবাজার নিয়ে বাংলাদেশ ও মালয়েশিয়ার ফলপ্রসূ আলোচনা চলছে খননকাজ, নোয়াখালী থেকে প্রতিদিন মিলতে পারে ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস সার্ককে কার্যকর করতে একমত ভারপ্রাপ্ত স্পিকার ও নেপালের রাষ্ট্রদূত সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল করে প্রজ্ঞাপন ইসিতে ৯ দফা দাবি জানাল জামায়াত চাঁদাবাজির অভিযোগে সাবেক বিএনপি নেতা কারাগারে ব্রাজিলকে বিদায় জানালেন নেইমার ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৩৪

গৌরনদী জিরো পয়েন্টে ট্রাফিক বক্সের দাবি, যানজট ও দুর্ভোগে অতিষ্ঠ জনসাধারণ

এ,এস,মামুন
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ২৬ বার পঠিত
ঢাকা-বরিশাল মহাসড়কের গুরুত্বপূর্ণ সংযোগস্থল গৌরনদী জিরো পয়েন্টে একটি স্থায়ী ট্রাফিক বক্স স্থাপনের দাবি জোরালো হয়ে উঠেছে। প্রতিদিন বিপুল সংখ্যক বাস, ট্রাক, মাইক্রোবাস, অটোরিকশা ও অন্যান্য যানবাহন চলাচল করায় এ এলাকায় তীব্র যানজট ও জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য নির্দিষ্ট অবকাঠামো ও পর্যাপ্ত জনবল না থাকায় প্রায়ই যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। এতে যাত্রীদের সময় নষ্ট হওয়ার পাশাপাশি জরুরি যানবাহনের চলাচলেও বিঘ্ন ঘটে।
বিশেষ করে রাস্তা পারাপারের সময় পথচারীদের চরম ভোগান্তির শিকার হতে হয়। ব্যস্ত এই মোড়ে নিরাপদ পারাপারের ব্যবস্থা না থাকায় দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে বলে মনে করছেন সচেতন নাগরিকরা।
স্থানীয় বাসিন্দাদের মতে, একটি আধুনিক ট্রাফিক বক্স স্থাপন এবং পর্যাপ্ত ট্রাফিক সদস্য নিয়োজিত করা হলে যানজট অনেকাংশে কমে আসবে এবং সড়কে শৃঙ্খলা ফিরবে।
এ বিষয়ে সাধারণ জনগণ সংশ্লিষ্ট প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের প্রত্যাশা, সময়ের দাবির প্রতি গুরুত্ব দিয়ে গৌরনদী জিরো পয়েন্টে অতি দ্রুত একটি ট্রাফিক বক্স স্থাপন করা হবে, যা জনদুর্ভোগ নিরসনে কার্যকর ভূমিকা রাখবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com