সোমবার, ০৪:৪০ পূর্বাহ্ন, ২৭ জুলাই ২০২৬, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন-হামিদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ হজের প্রাথমিক নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যারা ‘ক্রসফায়ারে’ একরামুল হত্যা : হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল কোনো বাধা ছাড়াই দেশত্যাগের সমঝোতায় পদত্যাগ করেন সাহাবুদ্দিন বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা পছন্দ-অপছন্দ ও রাজনীতির ঊর্ধ্বে উঠে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বাস রুটে আসছে বড় পরিবর্তন সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আন্দোলন সফল, এবার কি ভোটের রাজনীতিতে নামবে ‘ককরোচ জনতা পার্টি’

বিরতি ভেঙে নতুন গান নিয়ে ফিরছেন মেহরাব

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ৮ জুন, ২০২৬
  • ৩১ বার পঠিত
একসময় ‘ক্লোজআপ ওয়ান’ মঞ্চে নিজের স্বতন্ত্র গায়কী ও বৈচিত্র্যময় পরিবেশনা দিয়ে দর্শক-শ্রোতাদের নজর কেড়েছিলেন মেহরাব। ২০০৫ সালের সেই প্রতিযোগিতায় সংগীতপ্রেমীদের কাছে আলাদা পরিচিতি গড়ে তুলতে সক্ষম হন তিনি। এরপর গানকেই জীবনের প্রধান অনুষঙ্গ হিসেবে বেছে নিয়ে নিয়মিত কাজ করেছেন গায়ক, সুরকার ও সংগীত পরিচালক হিসেবে।

কিছুদিনের বিরতির পর আবারও নতুন উদ্যমে সংগীতে সক্রিয় হয়েছেন এই শিল্পী। তারই ধারাবাহিকতায় ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) থেকে প্রকাশ পেতে যাচ্ছে তার নতুন একক গান ‘ভালোবাসতে কি ভয় হয়’।

গানটির কথা লিখেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গীতিকবি রুবিউল ইসলাম জীবন। গানে কণ্ঠ দেওয়ার পাশাপাশি এর সুরও করেছেন মেহরাব নিজে। আর সংগীতায়োজন করেছেন সময়ের জনপ্রিয় সংগীত পরিচালক আদিব কবির। প্রেম, অভিমান এবং সম্পর্কের সূক্ষ্ম আবেগকে প্রাধান্য দিয়ে গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন আলোচিত নির্মাতা চন্দন রায় চৌধুরী। এতে মডেল হিসেবে অভিনয় করেছেন জয়া মির্জা ও তন্ময় সাবি। পাশাপাশি ভিডিওতে উপস্থিত আছেন মেহরাবও।

নতুন গানটি নিয়ে মেহরাব বলেন, ‘ভালোবাসা মানুষের জীবনের সবচেয়ে সুন্দর অনুভূতিগুলোর একটি। কিন্তু কখনো কখনো সেই ভালোবাসাই প্রশ্নের জন্ম দেয়। ‘ভালোবাসতে কি ভয় হয়’ গানটিতে সেই অনুভূতিরই প্রতিফলন ঘটেছে। গানটির কথা আমার খুব ভালো লেগেছে। চেষ্টা করেছি সুর ও গায়কীতেও সেই আবেগটুকু তুলে ধরতে।

দীর্ঘদিন পর এমন একটি কাজ নিয়ে শ্রোতাদের সামনে আসছি, তাই স্বাভাবিকভাবেই কিছুটা উচ্ছ্বাস কাজ করছে। আশা করি গানটি সবার ভালো লাগবে।’

ধ্রুব মিউজিক স্টেশন জানায়, আগামী ১১ জুন, বৃহস্পতিবার তাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে গানটির মিউজিক ভিডিও প্রকাশ করা হবে। একই সঙ্গে দেশ-বিদেশের বিভিন্ন ডিজিটাল মিউজিক প্ল্যাটফর্মেও গানটি অবমুক্ত করা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com