বুধবার, ০২:১৩ অপরাহ্ন, ২৬ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

গণমাধ্যম ও তথ্য ব্যবস্থাপনা খাতে সহযোগিতা বাড়াতে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে-চীন সফরে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন

মো.মোস্তফা হাওলাদার 
  • আপডেট টাইম : রবিবার, ৭ জুন, ২০২৬
  • ৫৮ বার পঠিত
চীন সরকারের আমন্ত্রণে সরকারি সফরে চীন গেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। সফর উপলক্ষে বৃহস্পতিবার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এর ভিআইপি লাউঞ্জে মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত।
সাক্ষাৎকালে সফর-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। তথ্য ও সম্প্রচারমন্ত্রীর নেতৃত্বে চার সদস্যের একটি সরকারি প্রতিনিধি দল এ সফরে অংশ নিচ্ছে।
সফরকালে চীনের তথ্য মন্ত্রীর সঙ্গে তথ্য ও সম্প্রচারমন্ত্রীর একটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকে তথ্য ব্যবস্থাপনা, গণমাধ্যম খাতে সহযোগিতা সম্প্রসারণ, ডিজিটাল যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং তথ্য বিনিময় সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা হবে।
এ ছাড়া তথ্য ব্যবস্থাপনা খাতে বাংলাদেশ ও চীনের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের সম্ভাবনা নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ সফরের মাধ্যমে তথ্য ও গণমাধ্যম খাতে বাংলাদেশ ও চীনের পারস্পরিক সহযোগিতা আরও শক্তিশালী ও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com