বুধবার, ০৬:০১ অপরাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
পদ হারানো সেই এনসিপি নেতা কারাগারে গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক করতে পারলেই জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের চেতনা বাস্তবায়িত হবে                              – তথ্য ও সম্প্রচার মন্ত্রী  জুলাই স্মৃতি জাদুঘর ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী ‘জুলাই স্মৃতি জাদুঘর’ হবে সব গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি: প্রধানমন্ত্রী গৌরনদীতে জুলাই শহীদ পরিবার এবং জুলাইযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা গৌরনদীর ধানডোবাতে ‘এআই উদ্ভাবন ও বৈশ্বিক নেতৃত্ব’ শীর্ষক আলোচনা সভা জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক

এবার বিচার দিলেন মাহি

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ২৪ আগস্ট, ২০২২
  • ২৩৮ বার পঠিত

অনুদানের সিনেমা ‘আশীর্বাদ’ নিয়ে ক’দিন ধরেই প্রযোজক, নির্মাতা ও শিল্পীদের সঙ্গে তর্ক-বিতর্ক চলছে। অভিযোগ আর পাল্টা অভিযোগ নিয়ে এফডিসিপাড়া এখন সরগম। ঘটনার সূত্রপাত মূলত, সিনেমার প্রযোজক জেনিফার ফেরদৌস আর নায়িকা মাহিয়া মাহিকে নিয়ে। এরপর এর সঙ্গে জড়িয়ে পড়েন নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক, সিনেমার নায়ক জিয়াউল রোশানসহ অনেকেই।

গতকাল মঙ্গলবার সংবাদ সম্মেলন করে মাহি, রোশান ও নির্মাতার বিরুদ্ধে নানা অভিযোগ তোলেন প্রযোজক জেনিফার ফেরদৌস। হুমকি দেন নায়ক-নায়িকার বিরুদ্ধে মামলা করারও।

সেই সংবাদ সম্মেলনের পরপরই চিত্রনায়িকা মাহি এমন বিতর্কের সুরাহা প্রার্থনা ও নিজের সম্মান হরণের অভিযোগ তুলে চলচ্চিত্র শিল্পী সমিতি বরাবর চিঠি দিয়েছেন।

সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর লেখা এই চিঠিতে মাহি লিখেছেন, ‘আমি ২০১২ সাল থেকে সম্মানের সঙ্গে কাজ করে যাচ্ছি। সম্প্রতি “আশীর্বাদ” সিনেমার প্রযোজক তাহেরা ফেরদৌস জেনিফার আমার বিরুদ্ধে নানা ধরনের মিথ্যা অভিযোগ এনে বাজে মন্তব্য করে যাচ্ছেন। যেসব মন্তব্য ইতোমধ্যে ইউটিউবসহ সোশাল মিডিয়া ও গণমাধ্যমে ভাইরাল হয়েছে। সেই সঙ্গে আমার বিরুদ্ধে মিথ্যা মামলা করার হুমকিও দিচ্ছেন তারা।’

প্রযোজককের উদ্দেশ্যপ্রণোদিত এসব বক্তব্যে বিব্রত হয়ে মাহি লিখেছেন, ‘এতে আমার মানহানি হচ্ছে। শুধু তাই নয়, তার এসব বক্তব্যে জনমনে শিল্পীদের সম্পর্কে নেতিবাচক মনোভাব পরিলক্ষিত হচ্ছে। এটা সকল চলচ্চিত্র শিল্পীদের ইমেজকেই ক্ষুণ্ণ করছে। আমাকে হেয় করাসহ জেনিফার ফেরদৌসের এসব বিতর্কিত কর্মকাণ্ডের প্রতিবাদ জানাচ্ছি।’

প্রযোজকের এসব বিতর্কিত কর্মকাণ্ডের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করার আবেদন জানিয়ে মাহি লেখেন, ‘এমতাবস্থায় জনাবের নিকট আকুল আবেদন, প্রযোজক জেনিফার ফেরদৌসের বিতর্কিত কর্মকাণ্ডের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবেন। সেই সঙ্গে আমাকে মানহানি করার বিচার করে শিল্পীদের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখার অনুরোধ জানাচ্ছি।’

এদিকে, ‘আশীর্বাদ’ সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে আগামী ২৬ আগস্ট। এটি মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটের গল্পে নির্মিত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com