শুক্রবার, ০৫:২৭ পূর্বাহ্ন, ৩১ জুলাই ২০২৬, ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন: সভাপতি জয়নুল আবেদীন সেই পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আজিজুরের সাক্ষাৎ ৮৬ ডেপুটি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ শাপলা চত্বর হত্যাকাণ্ডে কারাগারে লতিফ সিদ্দিকী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর অবসরপ্রাপ্ত সেনাসদস্যদের জন্য ‘এক পদ, এক বেতন’ ও ‘ডিফেন্স কলোনি’র নির্দেশ গৌরনদীর বার্থীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি: শিক্ষার্থীদের হাতে সবুজ ভবিষ্যতের অঙ্গীকার  শেখ হাসিনা দেশে ফিরলেই আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী এবার সিলেটে এনসিপির গাড়িবহরে দুই দফা হামলা জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮

ঈদুল আজহার ত্যাগের শিক্ষা মানবকল্যাণে কাজে লাগাতে হবে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন 

মো. মোস্তফা হাওলাদার, গৌরনদী
  • আপডেট টাইম : শুক্রবার, ২৯ মে, ২০২৬
  • ৪৮ বার পঠিত
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, “পবিত্র ঈদুল আজহার উৎসবের মধ্য দিয়ে ত্যাগের মহিমা মানুষের সামনে তুলে ধরা হয়। মহান আল্লাহর সন্তুষ্টির জন্য মানুষকে সর্বোচ্চ ত্যাগের মানসিক প্রস্তুতি রাখতে হয়। প্রতিবছর ঈদুল আজহার মাধ্যমে সেই মূল্যবোধকে জাগ্রত করা হয়।”
বৃহস্পতিবার (২৮ মে) সকাল সাড়ে সাতটায় বরিশালের গৌরনদী উপজেলার সরিকল এলাকায় নিজ বাড়িতে ঈদুল আজহার নামাজ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, “এবার আমরা এমন এক প্রেক্ষাপটে ঈদ উদযাপন করছি, যখন বিশ্বের নানা স্থানে সংকট চলছে। আমাদের দেশে নবনির্বাচিত সরকার একটি বিধ্বস্ত অর্থনীতিকে নতুনভাবে গড়ে তোলার কাজ শুরু করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমান এর নেতৃত্বে এ চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা দেশবাসীর দোয়া কামনা করছি।”
তিনি বলেন, ঈদ শুধু আনন্দের উৎসব নয়, বরং এটি ধনী-গরিব নির্বিশেষে সবার মাঝে সম্প্রীতি, সহমর্মিতা ও ত্যাগের চেতনা ছড়িয়ে দেওয়ার অন্যতম উপলক্ষ। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর মধ্য দিয়েই ঈদের প্রকৃত তাৎপর্য বাস্তবায়িত হয় বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে গৌরনদী পৌরসভার ব্যবস্থাপনায় সকাল ৭টায় কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোঃ ইব্রাহীম, জামায়াতে ইসলামীর বরিশাল জেলা কর্মপরিষদের সদস্য কামরুল ইসলাম খান, প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহির, উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাত হান্নানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
ঈদের জামাত শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com