শনিবার, ০৮:৪০ পূর্বাহ্ন, ১৩ জুন ২০২৬, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
চুক্তি নয়, আলোচনার শুরু মাত্র: ট্রাম্পের দাবিতে পানি ঢাললেন বিশ্লেষকরা দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের ৩০ বছরের কারাদণ্ড ‘নিজের চেষ্টায় উন্নত হতে হবে’, চীনের উদাহরণ টানলেন মির্জা ফখরুল সেরা ৬৭ জন করদাতা পাবেন পুরস্কার, থাকছে বিশেষ সুবিধা বাংলাদেশ-চীন সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে সরকার কাজ করছে: বাণিজ্যমন্ত্রী যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ভিসা না দেয়ার অভিযোগ ফিলিস্তিনের ফুটবল প্রধানের ইতালিয়ানরা যে কারণে এবার ব্রাজিলকে সাপোর্ট করবে বাজেট নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় যা বললেন ড. দেবপ্রিয় ভট্টাচার্য অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয় কালো টাকা সাদা করার সুযোগ থাকছে, উৎস নিয়ে প্রশ্ন তোলা যাবে না

গ্রেপ্তারের পর কী ঘটেছিল, জানালেন এনসিপি নেতা তারেক রেজা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ২৫ মে, ২০২৬
  • ২১ বার পঠিত

ঝিনাইদহে ছাত্রদল নেতার দায়ের করা মামলায় গ্রেপ্তারের পরের দিন জামিনে মুক্তি পেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব তারেক রেজা।

আজ সোমবার কারামুক্ত হয়েই তারেক দাবি করেন, গ্রেপ্তারের সময় তার সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছিল। গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার ঘটনাও বর্ণনা করেন তিনি।

তারেক রেজা বলেন, ‘আমি আর অয়ন এক সাথে জেলে ছিলাম। কিন্তু জেলগেটে আসার পর শুনতে পেলাম জামিন আমারটা হয়েছে, অয়নেরটা হয়নি। খুবই দুঃখজনক। রোববার যখন বিকেল ৫টা পেরিয়ে যাওয়ার পরও অয়নকে কোর্টে প্রডিউস করা হলো না। তখন আমি এর বিপক্ষে সংবাদ সম্মেলনের ডাক দেই। সেখানে সংবাদ সম্মেলন করতে গেলে পুলিশ আমাকে গ্রেপ্তার করে।’

তিনি বলেন, ‘আমাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়নি। তবে যখন আমাকে গ্রেপ্তার করা হয়, পুলিশ অবমাননাকর আচরণ করেছে। আপনারা দেখেছেন, আমার হাত থেকে তারা ফোন কেড়ে নেয়। আমাকে তুই-তোকারি করে ধাক্কা দিয়ে পুলিশের গাড়িতে উঠিয়েছে।’

তারেক রেজা বলেন, ‘জেলের পুলিশ আমাকে জানিয়েছে, “আপনাদের প্রভাব আছে, স্বল্প সময়ের মধ্যে বের হতে পারছেন। কিন্তু অনেককে পুলিশ তুলে এনে এখানে দিয়ে দেয়। তারা নিরাপরাধ মানুষ, তাদেরকে বের করার মতো কোনো সহায়তা নাই।“ এই ব্যাপারগুলো আমরা জাতির সামনে স্পষ্ট করতে চাই।’

এর আগে গতকাল রোববার সন্ধ্যায় তারেক রেজা ঝিনাইদহের একটি রেস্টুরেন্টের মিলনায়তনে সংবাদ সম্মেলনে যোগ দিতে আসেন। সেখান থেকে তাকে আটক করে পুলিশ। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com