মঙ্গলবার, ০৩:০৮ পূর্বাহ্ন, ১৮ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
নামবিভ্রাটে ট্রেনে হামলার ঘটনায় আলোচনায় ‘ভুল’ অন্তরা ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় যেকোনও দিন বাংলাদেশের ৩ লাখ রোহিঙ্গাকে রাখাইনের বাসিন্দা হিসেবে মিয়ানমারের স্বীকৃতি পশ্চিমবঙ্গে কংগ্রেসের মুসলিম নেতা ও তার ছেলেকে গুলি করে হত্যা ১৮০ দিন পূর্তিতে সরকারের কর্মযজ্ঞের ১০ দিক তুলে ধরলেন মাহ্‌দী আমিন প্রধানমন্ত্রীকে সফরের আমন্ত্রণ সৌদির ক্রাউন প্রিন্সের হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী জিয়া পরিবার দেশের প্রতিটি সংকটে জাতিকে পথ দেখিয়েছে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার হাতুরি পেটা, যুবক হাসপাতালে 

পাকিস্তানে যাত্রীবাহী বাসে ভ্যানের ধাক্কা, নিহত ১১

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ২৫ মে, ২০২৬
  • ৪৮ বার পঠিত

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে যাত্রীবাহী বাসে ভ্যানের ধাক্কায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন সাতজন। উদ্ধার কর্মকর্তারা জানিয়েছেন, প্রদেশটির সোয়াত এক্সপ্রেসওয়ের ইসমাইলা এলাকার কাছে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, বাসটি রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় পেছন দিক থেকে দ্রুতগতির একটি ভ্যান এসে বাসটিকে সজোরে ধাক্কা দেয়।

উদ্ধার কর্মকর্তাদের দাবি, ভ্যানচালকের অবহেলার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। তিনি গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা বাসের পেছনে আঘাত করেন।

মোটরওয়ে পুলিশের এক মুখপাত্রও নিশ্চিত করেছেন যে, সোয়াত এক্সপ্রেসওয়েতে একটি ভ্যান ও বাসের মধ্যে সংঘর্ষ হয়েছে।

দুর্ঘটনার খবর পেয়ে মোটরওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। নিহতদের মরদেহ ও আহতদের চিকিৎসা এবং আইনি প্রক্রিয়ার জন্য মারদান মেডিকেল কমপ্লেক্সে নেওয়া হয়েছে বলে জানান ওই মুখপাত্র।

পুলিশ জানিয়েছে, যাত্রীবাহী বাসটি করাচি থেকে বুনার যাচ্ছিল। অন্যদিকে ভ্যানটি রাওয়ালপিন্ডি থেকে দির-এর উদ্দেশে রওনা হয়েছিল।

কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত চলছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভ্যানচালকের অসাবধানতাই এই মর্মান্তিক দুর্ঘটনার মূল কারণ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com