বুধবার, ০২:১৭ অপরাহ্ন, ১০ জুন ২০২৬, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

ট্রেন-মেট্রোরেলে প্রবীণ ও প্রতিবন্ধীদের ভাড়ায় ২৫% ছাড়, কাল থেকে কার্যকর

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ২৪ মে, ২০২৬
  • ১৬ বার পঠিত

প্রবীণ ও শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের ট্রেন ভ্রমণে ভাড়ার ওপর ২৫ শতাংশ ছাড় দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামীকাল সোমবার (২৫ মে) থেকে এ সুবিধা কার্যকর হবে।

রবিবার রেলপথ মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করেছে। বাংলাদেশ রেলওয়েকে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

পরিপত্রে প্রবীণ ব্যক্তিদের ক্ষেত্রে যাত্রীর বয়স অবশ্যই ৬৫ বছর বা তার বেশি হতে হবে বলে উল্লেখ আছে। প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষেত্রে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন ‘সুবর্ণ’ পরিচয়পত্রধারীরা এ সুবিধার আওতায় থাকবেন।

আন্তঃনগর ট্রেনের সুলভ/শোভন শ্রেণিতে এবং যেসব ট্রেনে এ শ্রেণি নেই, সেসব ট্রেনে শোভন চেয়ার শ্রেণির মোট ভাড়ার ওপর বিদ্যমান নিয়ম অনুযায়ী ৫০ শতাংশ ছাড় বহাল থাকবে।

এদিকে, সিনিয়র সিটিজেন (৬৫ বছর বা তদূর্ধ্ব) ও প্রতিবন্ধী যাত্রীরা মেট্রোরেলের টিকিটে ২৫ শতাংশ বিশেষ ছাড় পাবেন। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) উপ-প্রকল্প পরিচালক (গণসংযোগ) মো. আহসান উল্লাহ শরিফী এতথ্য জানিয়েছেন।

সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, মেট্রোরেলে সিনিয়র সিটিজেন (৬৫ বছর বা তদূর্ধ্ব) যাত্রীরা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রদর্শনের মাধ্যমে বয়স যাচাই সাপেক্ষে একক যাত্রার টিকিটে ২৫ শতাংশ বিশেষ ছাড় পাবেন।

এ ছাড়া প্রতিবন্ধী ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিরা সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন ‘সুবর্ণ’ পরিচয়পত্র প্রদর্শনের মাধ্যমে একক যাত্রার টিকিটে ২৫ শতাংশ বিশেষ ছাড় সুবিধা পাবেন।

আহসান উল্লাহ শরিফী জানান, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম সোমবার (২৫ মে) দুপুর সাড়ে ১২টায় ফার্মগেট মেট্রো স্টেশনে এ কার্যক্রমের উদ্বোধন করবেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com