শনিবার, ০৫:৫০ পূর্বাহ্ন, ২২ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ইয়াবা কেনার অভিযোগে কলেজ কর্মচারীকে গণধোলাই তরুণদের দক্ষতা উন্নয়নের স্পৃহা জাতীয় স্বার্থমুখী হতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

আড়াই ঘণ্টা বিলম্বে বুড়িমারী এক্সপ্রেস, ভোগান্তিতে যাত্রীরা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ২৪ মে, ২০২৬
  • ৪২ বার পঠিত

ঈদযাত্রার দ্বিতীয় দিনে রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে লালমনিরহাটগামী বুড়িমারী এক্সপ্রেস আড়াই ঘণ্টা বিলম্বে ছাড়ার ঘোষণা দেওয়া হয়েছে। এতে স্টেশনে অপেক্ষমাণ যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।

রবিবার সকাল সাড়ে ৮টায় ট্রেনটির কমলাপুর স্টেশন ছাড়ার নির্ধারিত সময় ছিল। নির্ধারিত সময়ে ট্রেনটি না ছাড়াই যাত্রীদের মধ্যে উৎকণ্ঠা বাড়ে। এতে স্টেশনে অপেক্ষমাণ প্রচণ্ড গরমের মধ্যে নারী, শিশু ও বয়স্ক যাত্রীরা সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন।

জানা গেছে, ইঞ্জিনের জটিলতার কারণে ট্রেনটি সকাল ১০টা ৫০ মিনিটের দিকে ছেড়ে যেতে পারে।

এর আগে দেখা যায়, দেশের বিভিন্ন গন্তব্যের আন্তঃনগর ট্রেনগুলো সময়মতো ছেড়ে গেলেও বুড়িমারী এক্সপ্রেসের যাত্রীরা দীর্ঘ সময় অপেক্ষায় ছিলেন।

ডিজিটাল ডিসপ্লে বোর্ডেও অনেকক্ষণ ট্রেনটির প্ল্যাটফর্ম সংক্রান্ত কোনো তথ্য দেখানো হয়নি। এতে যাত্রীদের মধ্যে উৎকণ্ঠা ও অসন্তোষ বাড়তে থাকে।

এ বিষয়ে ঢাকা রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মো. কবীর উদ্দীন বলেন, লালমনিরহাট থেকে ঢাকায় আসার পথে বগুড়ার একটি এলাকায় ট্রেনটির ইঞ্জিনে সমস্যা দেখা দেয়। এজন্য ট্রেন ছাড়তে দেরি হচ্ছে। চলন্ত ট্রেনের ইঞ্জিনে সমস্যা হলে তাৎক্ষণিকভাবে সেটি সমাধান করতে কিছুটা সময় লাগে।ট্রেনটি দ্রুত স্টেশনে পৌঁছানোর চেষ্টা চলছে এবং নির্ধারিত সম্ভাব্য সময়ের মধ্যেই যাত্রা শুরু করবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com