শনিবার, ০৫:৪৮ পূর্বাহ্ন, ২২ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ইয়াবা কেনার অভিযোগে কলেজ কর্মচারীকে গণধোলাই তরুণদের দক্ষতা উন্নয়নের স্পৃহা জাতীয় স্বার্থমুখী হতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

উত্তরায় শিল্পপতির বাড়ি লক্ষ্য করে ফের গুলি

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ৫৬ বার পঠিত

দেশের শীর্ষস্থানীয় পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান একেএইচ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ আবুল কাশেমের বাসভবন লক্ষ্য করে আবারও গুলিবর্ষণ করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন ওই পরিবারের সদস্যরা।

গতকাল শুক্রবার রাতে উত্তরার ৭ নম্বর সেক্টরের ২১ নম্বর সড়কের ২ নম্বর বাসার সামনে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর।

তিনি জানান, ইতোমধ্যে থানায় অভিযোগ করেছেন আবুল কাশেমের পরিবারের সদস্যরা।এ বিষয়ে পুলিশ ও গোয়েন্দা পুলিশ সম্মিলিতভাবে কাজ করছে।

দেশের রপ্তানি বাণিজ্যে অসাধারণ অবদান ও বৈদেশিক মুদ্রা অর্জনে ভূমিকা রাখায় সরকার মোহাম্মদ আবুল কাশেমকে বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি সিআইপি হিসেবে মর্যাদা প্রদান করে।

মোহাম্মদ আবুল কাশেম জানান, হেলমেট পরা দুজন দুর্বৃত্ত তার বাসার সামনে মোটরসাইকেল নিয়ে এসে বাসা লক্ষ্য করে গুলি করে। এর আগেও একইভাবে তার বাসা লক্ষ্য করে গুলি করা হয়। তখনো থানায় সাধারণ ডায়েরি করা হলেও জড়িতদের শনাক্ত করতে পারেনি পুলিশ।

তিনি বলেন, দ্বিতীয় দফায় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা গুলি বর্ষণ করায় আতঙ্কে রয়েছেন পরিবারের সদস্যরা। এ ঘটনায় তারা নিরাপত্তাহীন হয়ে পড়েছেন।

এর আগে একই কায়দায় চলতি বছরের ১০ মার্চ তার বাড়ি লক্ষ্য করে গুলি করা হয় বলেও জানান মোহাম্মদ আবুল কাশেম। তিনি বলেন, ‘কারও সঙ্গে আমার শত্রুতা নেই। তারা এভাবে বাড়ি লক্ষ্য করে কেন গুলি করছে, সেটি বুঝতে পারছি না।’

এ সময় পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন জানিয়ে জানমালের রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন এই শিল্পপতি।

প্রসঙ্গত, ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত হয় একেএইচ গ্রুপ। সাভার ও ধামরাইতে এই গ্রুপের রয়েছে অসংখ্য প্রতিষ্ঠান। মূলত নিট এবং ওভেন গার্মেন্টস পণ্য তৈরির মাধ্যমে শীর্ষস্থানীয় পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে এই প্রতিষ্ঠানটি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com