বৃহস্পতিবার, ০৫:৩৮ পূর্বাহ্ন, ৩০ জুলাই ২০২৬, ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ফিকে হয়ে যাচ্ছে নেতানিয়াহুর ‘ট্রাম্প কার্ড’? আলিফের একটা চোখের দৃষ্টি টোটালি শেষ: সারজিস পুত্রজায়ায় মন্ত্রী-উপদেষ্টার সঙ্গে মানবসম্পদ মন্ত্রীর বৈঠক, শ্রমবাজার নিয়ে বাংলাদেশ ও মালয়েশিয়ার ফলপ্রসূ আলোচনা চলছে খননকাজ, নোয়াখালী থেকে প্রতিদিন মিলতে পারে ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস সার্ককে কার্যকর করতে একমত ভারপ্রাপ্ত স্পিকার ও নেপালের রাষ্ট্রদূত সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল করে প্রজ্ঞাপন ইসিতে ৯ দফা দাবি জানাল জামায়াত চাঁদাবাজির অভিযোগে সাবেক বিএনপি নেতা কারাগারে ব্রাজিলকে বিদায় জানালেন নেইমার ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৩৪

সাবেক ইউপি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার, পাশেই মিলল চিরকুট

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ৩১ বার পঠিত

পটুয়াখালীর দুমকিতে পাওনাদারের টাকা পরিশোধ করতে না পারায় সাবেক ইউপি সদস্য ও দলিল লেখক মাওলানা আবুল কালাম খান গলায় ফাঁস দিয়ে ‘আত্মহত্যা’ করেছেন। আজ বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে নিজ বাড়ির আঙ্গিনায় গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

পরিবারের সদস্যরা জানান, বাড়ির আঙ্গিনার একটি গাছে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পেয়ে পুলিশে খবর দেন তারা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। ঘটনাস্থল থেকে নিহতের লেখা একটি চিরকুট জব্দ করেছে পুলিশ। ওই চিরকুটে পাওনাদার হিসেবে ৬ ব্যক্তির নাম উল্লেখ করা হয়েছে। তারা হলেন উত্তম বাবু, হান্নান শিকদার, দেলোয়ার হোসেন টিটু খা, ছালাম মূর্ধা, মিলন মূর্ধা, কালাম মৃধা। উল্লেখিত ব্যক্তিদের নিজের মৃত্যুর জন্য দায়ী করেছেন বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, আর্থিক সংকট ও দেনার চাপ নিয়ে দীর্ঘদিন ধরে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন আবুল কালাম খান। তিনি শ্রীরামপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও পেশায় দলিল লেখক ছিলেন।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন জানান, চিরকুটটি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com