শনিবার, ০৫:০২ পূর্বাহ্ন, ১২ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীর ডাকাতি মামলায় ‘সর্দার’সহ দুই আসামি গ্রেপ্তার গৌরনদীতে ১০২ ইয়াবাসহ মাদক মামলার আসামি গ্রেপ্তার গৌরনদীতে ইয়াবাসহ মাদক মামলার আসামি গ্রেপ্তার বাল্যবিবাহ, বহুবিবাহ ও জালিয়াতি রোধ সহজ হবে: আইনমন্ত্রী নতুন দায়িত্ব পেলেন হুইপ দুলু পে-স্কেলের পরও দুর্নীতি হলে সরকারি চাকরিজীবীদের বিরুদ্ধে নামবে জনগণ-ভোলায় সারজিস আলম রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা সুপ্রিম কোর্ট ভবন নির্মাণে ভুয়া বিলে ৬.৩২ কোটি টাকা আত্মসাৎ স্থানীয় নির্বাচনে কোনো বেআইনি নির্দেশনা দেবো না: সিইসি চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত

ইউক্রেনকে সামরিক সহায়তায় ৩০০ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ২৪ আগস্ট, ২০২২
  • ২১২ বার পঠিত

যুক্তরাষ্ট্র নতুন করে ইউক্রেনের সামরিক সহায়তার অংশ হিসেবে ৩০০ কোটি ডলার প্রদানের ঘোষণা দিতে যাচ্ছে। ইউক্রেন তাদের স্বাধীনতা দিবস পালন কালে এমন ঘোষণা দেয়া হচ্ছে। ছয় মাসের ইউক্রেন যুদ্ধে এটি হবে এখন পর্যন্ত সর্বোচ্চ একক নিরাপত্তা প্যাকেজের ঘোষণা। মঙ্গলবার মার্কিন কর্মকর্তা একথা জানিয়েছেন।

হোয়াইট হাউস বুধবার আনুষ্ঠানিকভাবে এ সামরিক সহায়তার ঘোষণা দেয়ার আশা করছে। এ দিন কিয়েভ রাশিয়া থেকে তাদের স্বাধীনতার বার্ষিকী এবং ফেব্রুয়ারিতে মস্কোর আগ্রাসন শুরুর ছয় মাস পালন করতে যাচ্ছে। এই তহবিল অস্ত্র ক্রয়, সামরিক প্রশিক্ষণ ও অন্যান্য অভিযানের কাজে ব্যবহার করতে পারবে।

পেন্টাগনের ইউক্রেন নিরাপত্তা সহযোগিতা উদ্যোগের আওতায় এ অর্থ আসবে। এই অর্থ প্রয়োজনীয় দ্রব্য ও অস্ত্র ক্রয়সহ তাৎক্ষণিক যুদ্ধ ব্যয়ে ব্যবহার করা যাবে।

প্রেসিডেনশিয়াল ড্রডাউন অথোরিটি (পিডিএ) থেকে প্রেসিডেন্ট জো বাইডেনের মার্কিন সামরিক মজুদ থেকে ইউক্রেন বাহিনীকে তাৎক্ষণিকভাবে অস্ত্র গোলাবারুদ সরবরাহের নির্দেশ দেয়ার ক্ষমতা রয়েছে।

শুক্রবার পেন্টাগন পিডিএ’র আওতায় ৭৭ কোটি ৫০ লাখ ডলার মূল্যের বিভিন্ন ক্ষেপণাস্ত্র, কামান, সাঁজোয়া বিধ্বংসী অস্ত্র ও গোলাবারুদের পাশাপাশি সশস্ত্র মাইন অপসারণ যানবাহন বহরের সর্বশেষ প্যাকেজের ঘোষণা দিয়েছে।
সূত্র : বাসস

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com