সোমবার, ০১:৩৭ পূর্বাহ্ন, ১৬ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
হাসিনার প্রত্যর্পণ ইস্যু : ঢাকা-দিল্লি সম্পর্কে অস্বস্তি ঝালকাঠিতে বিদ্যালয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ১৫ শিক্ষার্থীকে টিসি চার দিনের রিমান্ডে এসপি জাহাঙ্গীর আলম গোপালগঞ্জে লগি-বৈঠা নিয়ে আ.লীগের শো ডাউন, পুলিশ বক্স ও এপিসি ভাঙচুর বিশ্বের শীর্ষ ধনী নারীদের তিনজন, দুজন ডিভোর্সড; একজন বিধবা দুই সপ্তাহের জন্য ‘হোম মিনিস্ট্রি’ দেন, সব ঠিক করে দিচ্ছি: আসিফ মাহমুদ হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু তরুণদের জন্য চাকরির নিশ্চয়তা কর্মসূচি বাড়াচ্ছে যুক্তরাজ্য শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট, আইনেও সুযোগ নেই: চিফ প্রসিকিউটর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সিপাহি-জনতার সংহতির চেতনায় গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের আহ্বান জহির উদ্দিন স্বপনের

ফেডারেশন কর্মীদের বোনাস দিলেন মেসি

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ৮৬ বার পঠিত

কোপা আমেরিকা জিতে লিওনেল মেসি তার আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম ট্রফি ছুঁয়ে দেখেছিলেন। পরের বছর কাতারে আসে বহুল আকাক্সিক্ষত বিশ্বকাপ ট্রফি। বল পায়ে জাদু দেখিয়ে আর্জেন্টিনাকে ৩৬ বছর পর বিশ্বকাপ ট্রফি জয়ে নেতৃত্ব দেন এলএমটেন। বিশ্বকাপ ট্রফি নিয়ে বেশ কয়েকদিন ঘোরের মধ্যে ছিলেন, তবে ভুলে যাননি নেপথ্য নায়কদের অবদান।

আর্জেন্টিনা জাতীয় দলের সাবেক ফিটনেস কোচ জেরার্ডো সালোরিও জানালেন, বিশ্বকাপ জেতার পর পাওয়া বোনাস নিজের ব্যাংকে রাখেননি মেসি। পুরোটাই ফেডারেশন কর্মীদের মধ্যে সমানভাগে ভাগ করে দিয়েছেন।

রেডিও লা রেড-এএম ৯১০-কে দেওয়া সাক্ষাৎকারে সালোরিও বলেছেন, ‘কাতারে চ্যাম্পিয়নদের সবাই নগদ বোনাস পেয়েছিল। মেসি, সে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন বিল্ডিংয়ের সব কর্মীদের মাঝে সমানভাগে তার বোনাস ভাগ করে দিয়েছিল। সব কর্মী মানে রাঁধুনি, পরিচ্ছন্নতাকর্মী থেকে শুরু করে সবাই, সবাইকে সমানভাবে দেখেছে সে।’

মেসির মহানুভবতার কথা আরেকটু বললেন সাবেক এই কোচ, ‘সে সবসময় সাহায্য করে। ২০০৬ থেকে সে ও আরও কয়েকজন খেলোয়াড় ভবন সংস্কারে সহায়তা করেছিল। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে মেসি একাই প্রায় সবকিছু করছে।’

এর আগে মেসি বিশ্বকাপ জেতার পর তার সতীর্থ খেলোয়াড় ও কোচিং স্টাফদের প্রত্যেককে আইফোন ১৪ দিয়েছিলেন, যার কেস ছিল সোনা দিয়ে তৈরি। সোনার কেসে ওই খেলোয়াড়ের নাম ও জার্সি নম্বর খোদাই করা ছিল। এ ছাড়া আর্জেন্টাইন ক্রেস্টের সঙ্গে ছিল তিন তারকা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com