রবিবার, ০৯:০৭ পূর্বাহ্ন, ২৩ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তথ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন ​গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সচিব মো. কামরুজ্জামান দুলাল জহির উদ্দিন স্বপনকে ঘিরে গৌরনদী-আগৈলঝাড়ায় আবেগ ও প্রশ্ন গৌরনদীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সর্বশেষ সাক্ষাৎকার বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা

কোরআন ‘অবমাননার’ অভিযোগে যুবক কারাগারে

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ২০ মে, ২০২৬
  • ৫১ বার পঠিত

পবিত্র কোরআন অবমাননার অভিযোগে ময়মনসিংহের গৌরীপুর সরকারি কলেজের শাওন চন্দ্র দাস নামে স্থানীয় এক শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে রাজধানীর তেজগাঁও এলাকা থেকে শিল্প পুলিশের সহায়তায় তথ্য প্রযুক্তি ব্যবহার করে তাকে গ্রেপ্তার করা হয়। আজ বুধবার বিকেলে তাকে আইনি প্রক্রিয়া শেষে কারাগারে পাঠানো হয়েছে।

শাওন চন্দ্র দাস গৌরীপুর পৌর শহরের মাঝিপাড়া এলাকার সাধন চন্দ্র দাসের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে,শাওন চন্দ্র দাস তার ব্যবহৃত ইমো আইডিতে ‘পবিত্র কোরআনের ওপরে পা রাখার’ প্রচ্ছদ দেওয়ার ছবি মঙ্গলবার ফেসবুকের একাধিক আইডিতে ছড়িয়ে পড়ে। এ ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ওই দিন রাতে স্থানীয় মুসলিম জনতা শহরে বিক্ষোভ মিছিল করেন। মিছিল শেষে শাওনের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। পরে শাওনকে দ্রুত গ্রেপ্তারের আশ্বাসে পুলিশের হস্তক্ষেপে উত্তপ্ত পরিস্থিতি শান্ত হয়।

এদিকে ঘটনার দিন রাতেই রাজধানীর তেজগাঁও শিল্প এলাকা থেকে তথ্য প্রযুক্তির সহায়তায় শাওনকে আটক করে শিল্প পুলিশ। পরে তাকে ময়মনসিংহ কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়। আজ বুধবার বিকেলে তাকে আইনি প্রক্রিয়া শেষে কারাগারে প্রেরণ করা হয়।

এ ঘটনায় ইত্তেফাকুল উলামা গৌরীপুর উপজেলা কমিটির সভাপতি মুফতি নাজিম উদ্দিন বাদী গৌরীপুর থানায় একটি মামলা দায়ের করেন।

ঘটনার তথ্য নিশ্চিত করে গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান জানান, শিল্প পুলিশের তৎপরতায় গতকাল মঙ্গলবার রাতেই শাওনকে ঢাকায় আটক করা হয়। পরে ময়মনসিংহ কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে গৌরীপুর থানায় মামলা হয়। যথাযথ আইনি প্রক্রিয়া শেষে তাকে কারাগারে পাঠানো হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com