শনিবার, ০৫:০৩ পূর্বাহ্ন, ১২ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীর ডাকাতি মামলায় ‘সর্দার’সহ দুই আসামি গ্রেপ্তার গৌরনদীতে ১০২ ইয়াবাসহ মাদক মামলার আসামি গ্রেপ্তার গৌরনদীতে ইয়াবাসহ মাদক মামলার আসামি গ্রেপ্তার বাল্যবিবাহ, বহুবিবাহ ও জালিয়াতি রোধ সহজ হবে: আইনমন্ত্রী নতুন দায়িত্ব পেলেন হুইপ দুলু পে-স্কেলের পরও দুর্নীতি হলে সরকারি চাকরিজীবীদের বিরুদ্ধে নামবে জনগণ-ভোলায় সারজিস আলম রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা সুপ্রিম কোর্ট ভবন নির্মাণে ভুয়া বিলে ৬.৩২ কোটি টাকা আত্মসাৎ স্থানীয় নির্বাচনে কোনো বেআইনি নির্দেশনা দেবো না: সিইসি চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত

মৃত্যুর মুখে ঠেলে দেয়া ৪১ হাজার অভিবাসীকে উদ্ধার করেছে তুরস্ক

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২
  • ১৬৯ বার পঠিত

গ্রিসের বিরুদ্ধে অবৈধ অভিবাসীদের মৃত্যু মুখে ঠেলে দেয়ার অভিযোগ অনেক আগে থেকেই করে আসছে তুরস্ক। প্রতিবারই তাদের উদ্ধার করেছে তুর্কি কোস্টগার্ড। এ পর্যন্ত মোট ৪১ হাজার অভিবাসীর প্রাণ বাঁচিয়েছে তুরস্ক। দেশটির প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোগান এই কথা জানিয়েছেন।

রাজধানী আঙ্কারায় এক অনুষ্ঠানে তিনি এই কথা জানান।

এরদোগান বলেন, ‘আমাদের কোস্টগার্ডের চেষ্টায় এজিয়ান সাগরে মৃত্যু কমেছে। গত দুই বছরে আমরা ৪১ হাজার অভিবাসীর জীবন বাঁচিয়েছি, যাদের মৃত্যুর মুখে ফেলে দিয়েছিল গ্রিস।’

আঙ্কারা এবং মানবাধিকার গ্রুপগুলো দীর্ঘদিন ধরে গ্রিসের এই অনৈতিক কাজের সমালোচনা করে আসছে। বলছে, অসহায় নারী-শিশু এবং দুর্বল অভিবাসীদের ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে ঠেলে দিয়ে মানবাধিকার এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন করছে গ্রিস।

তবে এথেন্স মানবাধিকার সংস্থা ও জাতিসঙ্ঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) এই অভিযোগ অস্বীকার করে আসছে। বলছে, তারা অভিবাসীদের গ্রিসের জলসীমা থেকে দুরে সরিয়ে দেয়। সীমানা রক্ষার জন্য তারা এমনটা করে বলে জানায়।

এদিকে এরদোগান জানান, তুর্কি কোস্টগার্ড কমান্ড এ পর্যন্ত দুই লাখ ৫০ হাজার অবৈধ অভিবাসীকে গ্রেফতার করেছে।

তিনি বলেন, তুর্কি পুলিশ অবৈধ অভিবাসী এবং মানব পাচারকারীদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে।

সূত্র : ডেইলি সাবাহ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com