সোমবার, ০৪:১৪ অপরাহ্ন, ০৮ জুন ২০২৬, ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

দুর্নীতির মামলায় মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ১৮ মে, ২০২৬
  • ২৭ বার পঠিত

মালয়েশিয়ায় কর্মী পাঠিয়ে ১১৯ কোটি টাকা দুর্নীতির মামলায় মামলায় এক-এগারোর’ আলোচিত লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত।

‎আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দিয়েছেন।

‎‎গত ২৩ মার্চ মাসুদ উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। এরপর জুলাই আন্দোলনে বেশ কয়েকটি মামলায় তাকে দফায় দফায় রিমান্ডে নেওয়া হয়। রিমান্ড শেষে গত ৭ মে তাকে কারাগারে পাঠানো হয়।

‎এর আগে ফেনীতে জুলাই আন্দোলনে মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আর গত ১১ মে বনানী থানায় মানিলন্ডারিং প্রতিরোধ আইনে মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

‎‎মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার দেখানোর মামলায় গ্রেপ্তারের দুই দিন পর গত ২৫ মার্চ দুদকের সহকারী পরিচালক আবুল কালাম আজাদ গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। ‎যার শুনানি কয়েক দফা শুনানি পিছিয়ে আজ সোমবার অনুষ্ঠিত হয়।

‎এদিন শুনানিকালে তাকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। তাকে গ্রেপ্তার দেখানোর যৌক্তিকতা তুলে ধরেন দুদক প্রসিকিউটর দেলোয়ার জাহান রুমি। শুনানি শেষে আদালত তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন।

‎‎গ্রেপ্তার দেখানোর আবেদনে বলা হয়, মাসুদ উদ্দিন চৌধুরী ও অন্যান্যরা পরস্পর যোগসাজশে, অপরাধজনক বিশ্বাস ভঙ্গের মাধ্যমে অসৎ উদ্দেশ্যে সরকারি ক্ষমতার অপব্যবহার করেন। তারা সরকার কর্তৃক নির্ধারিত ৭৮ হাজার ৯৯০ টাকার চেয়ে অতিরিক্ত টাকা গ্রহণ করে মালয়েশিয়া শ্রমিক রিক্রুটের জন্য এজেন্ট হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। রিক্রটেড শ্রমিকদের অবৈধভাবে ক্ষতিসাধন করে বিভিন্ন ধাপে বাড়তি অর্থ গ্রহণের অসৎ উদ্দেশ্যে সরকার দলীয় এমপির প্রভাব খাটিয়ে অপরাধমূলক ষড়যন্ত্র করেন। তারা চুক্তিবদ্ধ আইনসঙ্গত পারিশ্রমিক ব্যতীত এবং চুক্তি বহির্ভূত কর্মকাণ্ড করে পাবলিক সার্ভেন্ট হিসাবে অবৈধ পারিতোষিক গ্রহণ করেন।

সাত হাজার ১২৪ জন মালয়েশিয়ায় পাঠানো কর্মীর কাছ থেকে পাসপোর্ট, স্বাস্থ্য পরীক্ষা এবং প্রতি কর্মীর নিকট থেকে নির্ধারিত ফি’র অতিরিক্ত অর্থ গ্রহণসহ সর্বমোট ১১৯ কোটি ৩২ লাখ ৭০ হাজার টাকা আত্মসাৎ করেছেন। এ ঘটনায় গত ১১ মার্চ আসামি মাসুদ উদ্দিন চৌধুরীসহ অন্যদের বিরুদ্ধে দুদক মামলা দায়ের করে। তিনি জামিনে মুক্তি পেলে তদন্তে বাধা সৃষ্টি করতে পারেন। এজন্য সুষ্ঠ তদন্তের স্বার্থে এই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো বিশেষ প্রয়োজন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com