বৃহস্পতিবার, ১০:০৯ অপরাহ্ন, ৩০ জুলাই ২০২৬, ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন: সভাপতি জয়নুল আবেদীন সেই পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আজিজুরের সাক্ষাৎ ৮৬ ডেপুটি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ শাপলা চত্বর হত্যাকাণ্ডে কারাগারে লতিফ সিদ্দিকী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর অবসরপ্রাপ্ত সেনাসদস্যদের জন্য ‘এক পদ, এক বেতন’ ও ‘ডিফেন্স কলোনি’র নির্দেশ গৌরনদীর বার্থীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি: শিক্ষার্থীদের হাতে সবুজ ভবিষ্যতের অঙ্গীকার  শেখ হাসিনা দেশে ফিরলেই আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী এবার সিলেটে এনসিপির গাড়িবহরে দুই দফা হামলা জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮

বাইডেনের উপদেষ্টার পদ ছাড়ছেন অ্যান্থনি ফাউসি

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২
  • ১৭৮ বার পঠিত

যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউসি প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টার পদ ছাড়ার ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের অ্যালার্জি ও সংক্রামক রোগ ইনস্টিটিউটের (এনআইএআইডি) পরিচালকের পদও ছাড়ছেন। গতকাল সোমবার এ দুই পদ ছাড়ার ঘোষণা দেন তিনি।

ফাউসি আগামী ডিসেম্বরে ওই পদগুলো থেকে সরে যাচ্ছেন। যার মধ্য দিয়ে তার অর্ধ শতাব্দীর বেশি সময়ের সরকারি চাকরি জীবন শেষ হতে চলেছে। সোমবার তিনি বলেছেন, কর্মজীবনের পরবর্তী অধ্যায় শুরু করতেই তার এই সিদ্ধান্ত।

অ্যান্থনি ফাউসি বলেন, ‘আমি এ বছরের ডিসেম্বরে ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশন ডিজিজেসের পরিচালক এবং ইমিউনোরেগুলেশনের এনআইএআইডি ল্যাবরেটরির প্রধান ও প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টার পদ ছেড়ে দিতে যাচ্ছি।’

ফাউসি আরও বলেন, ‘যখন আমি আমার বর্তমান পদগুলো থেকে সরে যাব, এর অর্থ এই নয় যে আমি অবসর নিচ্ছি।’

১৯৮৪ সাল থেকে এনআইএআইডির পরিচালকের দায়িত্ব পালন করে আসছেন ফাউসি। তার বয়স এখন ৮১ বছর। ২০২০ সালে করোনা ১৯ মহামারির শুরুর দিকে এ রোগের বিরুদ্ধে লড়াইয়ে যুক্তরাষ্ট্রের মুখপাত্র হয়ে উঠেছিলেন তিনি।

যুক্তরাষ্ট্রের সাতজন প্রেসিডেন্টের অধীনে কাজ করেছেন ফাউসি। শুরু করেন রোনাল্ড রিগ্যানকে দিয়ে। দীর্ঘ কর্মজীবনে তিনি এইডস, ইবোলা ও জিকা ভাইরাসের মতো কয়েকটি মারাত্মক সংক্রামক রোগের নতুন প্রাদুর্ভাব এবং সেগুলোর বারবার ফিরে আসা দেখেছেন।

ফাউসির সরে দাঁড়ানোর খবর প্রকাশের পর এক বিবৃতিতে বাইডেন বলেন, যা-ই করুন না কেন, যুক্তরাষ্ট্রের জনগণ এবং পুরো বিশ্ব ডক্টর ফাউসির দক্ষতা ও অভিজ্ঞতা থেকে উপকৃত হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com