সোমবার, ০৪:৩৭ পূর্বাহ্ন, ০৮ জুন ২০২৬, ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

ময়মনসিংহ-শেরপুরে নিম্নাঞ্চল প্লাবিত

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ১৪ বার পঠিত

পাহাড়ি ঢল ও টানা বৃষ্টির কারণে ময়মনসিংহ ও শেরপুরে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে করে স্থানীয় নদ-নদীর পানি বেড়ে যাওয়ায় পানিবন্দি হয়ে পড়েছে কয়েক হাজার মানুষ।

ময়মনসিংহের হালুয়াঘাটে আকষ্মিক পাহাড়ি ঢলে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। কয়েকদিনের বৃষ্টি আর পাহাড় থেকে নেমে আসা ঢলের পানিতে বিভিন্ন এলাকা তলিয়ে যাওয়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। ঘোড়াঘাট নদীর পানি বেড়ে কয়েকটি গ্রামের নিম্নাঞ্চল ও কৃষিজমি প্লাবিত হওয়ার আশাঙ্ক তৈরি হয়েছে। অনেক পরিবার নিরাপদ স্থানে যাওয়ার প্রস্তুতি নিতে শুরু করেছে।

বুধবার (১৩ মে)  টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে শেরপুরে চেল্লাখালি নদীর বাঁধ ভেঙে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এছাড়া জেলার মহারশি, ভোগাই, সোমেশ্বরী ও চেল্লাখালি নদীর পানিও বেড়েছে। এর পাশাপাশি নালিতাবাড়ী, ঝিনাইগাতী ও শ্রীবরদী উপজেলায় বিভিন্ন নদ-নদীর পানি বেড়েছে। এরই মধ্যে রাতে ঢলের পানির তোড়ে গোল্লারপাড় এলাকায় বাঁধ ভেঙে নিম্নাঞ্চলে পানি ঢুকে পড়ে।
স্থানীয়রা জানায়, এই বৃষ্টি অব্যাহত থাকলে নদ-নদীর পানি আরও বাড়তে পারে। এতে ফসলি জমির ক্ষতির শঙ্কায় তারা শঙ্কিত।

শেরপুর জেলা কৃষি অফিস জানায়, শেরপুরে এ পর্যন্ত প্রায় ৬৫ শতাংশ ধান কাটা হয়েছে। বৃষ্টি দীর্ঘস্থায়ী না হলে ফসলের বড় কোনো ক্ষতি হবে না বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।

এবিষয়ে হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ জানান, বুধবার সকাল থেকে গাজীরভিটা ও ভূবন কুড়া পয়েন্ট দিয়ে লোকালয়ে পানি ঢুকতে শুরু করে। ইতোমধ্যে দুই ইউনিয়নের দুটি কাঁচা সড়ক ভেঙে গেছে। তবে পরিস্থিতি মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com