মঙ্গলবার, ১২:৪২ পূর্বাহ্ন, ০৯ জুন ২০২৬, ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

শুভেন্দুর ব্যক্তিগত সহকারী হত্যাকাণ্ডে গ্রেপ্তার তিনজন রিমান্ডে

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ১১ মে, ২০২৬
  • ১৭ বার পঠিত

ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি নেতা ও বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট বা সহকারী চন্দ্রনাথ রথকে খুনের মামলায় গ্রেপ্তার হওয়া তিনজনকে আজ সোমবার আদালতে তোলা হলে তাদের ১৩ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে বারাসাত আদালত। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

এর আগে গত ৬ মে সন্ধ্যায় কলকাতার শহরতলি অঞ্চল মধ্যমগ্রামের কাছে চন্দ্রনাথ রথের গাড়ি তাড়া করে গুলি চালায় আততায়ীরা। পরে আজ সকালে পাওয়া খবর অনুযায়ী, অভিযুক্তদের মধ্যে দুইজনকে উত্তরপ্রদেশ থেকে ও একজনকে বিহারের বক্সার থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার করেছে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল ইনভেস্টিগেশন টিম বা এসআইটি।

পুলিশ জানিয়েছে, টোল প্লাজা ও সিসিটিভি ক্যামেরা থেকে প্রাপ্ত তথ্য থেকে শনাক্ত করা গিয়েছে অভিযুক্তদের শনাক্ত করা হয়। তবে কী কারণে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, তা এখনো জানা যায়নি।

পুলিশের একজন উচ্চপদস্থ কর্মকর্তা সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছেন, ওই তিনজনের জামিনের আবেদন খারিজ করেছে আদালত।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com