শনিবার, ১২:০৮ অপরাহ্ন, ১৩ জুন ২০২৬, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ট্রাম্প প্রশাসনের নতুন পরিকল্পনা, অভিবাসীদের পাঠানো হবে আফ্রিকায় বিশ্বকাপে টিকিটের চাহিদা ১০ গুণ বেশি, অথচ গ্যালারির অনেকটা ফাঁকা বগুড়ার চার উপজেলায় বিনামূল্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন উপহার, দরিদ্র পরিবারে আশার আলো জ্বালল বসুন্ধরা গ্রুপ বাজেট প্রতিক্রিয়া, বেসরকারি খাতে আস্থা ফেরানো জরুরি এফবিআইয়ের ড্রোন হ্যাকের দাবি, বিশ্বকাপে হামলার হুমকি ইরান-সংশ্লিষ্ট গোষ্ঠীর যুদ্ধ অবসানের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী চোট কাটিয়ে অনুশীলনে মার্তিনেজ, আর্জেন্টিনা শিবিরে স্বস্তি গৌরনদী শিশু একাডেমির উদ্যোগে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন জ্ঞানভিত্তিক প্রজন্মকে তৈরি করার কাজটাকে আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি-তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন

কাতার বিশ্বকাপের নিরাপত্তা নিশ্চিত করবে পাকিস্তান সেনাবাহিনী!

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২
  • ১৭৭ বার পঠিত

কাতারে অনুষ্ঠেয় আসন্ন বিশ্বকাপ ফুটবল আসরের নিরাপত্তা নিশ্চিত করার জন্য দায়িত্ব পেতে যাচ্ছে পাকিস্তান সেনাবাহিনী।

বিশ্বকাপ আসরের সময় সহায়তা প্রদানের জন্য পাকিস্তান সেনাবাহিনী-কাতারের মধ্যে যে সমঝোতা হয়েছে, তা সোমবার অনুমোদন করেছে পাকিস্তানের মন্ত্রিসভা। এখন দুই দেশের মধ্যে এ নিয়ে চূড়ান্ত চুক্তি হতে পারে।

রয়টার্সের খবরে বলা হয়, কাতার সরকার বিশ্বকাপ আসরের নিরাপত্তা-সংক্রান্ত বিষয়াদিতে সহায়তা করার অনুরোধ করেছে এবং পাকিস্তান সেনাবাহিনী এ ব্যাপারে দুই দেশের সরকারের মধ্যে একটি চুক্তি সই করার প্রস্তাব দিয়েছে। এই চুক্তিটি কবে হবে, তা নিশ্চিত করা হয়নি। এ ব্যাপারে কাতার সরকারের পক্ষ থেকেও এ পর্যন্ত কোনো তথ্য প্রদান করা হয়নি।

কাতার প্রথমবারের মতো এই বিশাল আসরের আয়োজন করেছে।

আগামী ২০ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত কাতারে হবে বিশ্বকাপ আসর।

বিশ্বকাপে কে কোন গ্রুপে
গ্রুপ এ : কাতার, ইকুয়েডর, সেনেগাল, নেদারল্যান্ডস
গ্রুপ বি : ইংল্যান্ড, ইরান, যুক্তরাষ্ট্র, ওয়ালেস
গ্রুপ সি : আর্জেন্টিনা, সৌদি আরব, মেক্সিকো, পোল্যান্ড
গ্রুপ ডি : ফ্রান্স, অস্ট্রেলিয়া, ডেনমার্ক, তিউনিসিয়া
গ্রুপ ই : স্পেন, কোস্টারিকা, জার্মানি, জাপান
গ্রুপ এফ : বেলজিয়াম, কানাডা, মরক্সো, ক্রোয়েশিয়া
গ্রুপ জি : ব্রাজিল, সার্বিয়া, সুইজারল্যান্ড, ক্যামেরুন
গ্রুপ এইচ : পর্তুগাল, ঘানা, উরুগুয়ে, দক্ষিণ কোরিয়া।

সূত্র : জিও নিউজ, রয়টার্স

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com