শনিবার, ০৫:০৩ পূর্বাহ্ন, ১২ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীর ডাকাতি মামলায় ‘সর্দার’সহ দুই আসামি গ্রেপ্তার গৌরনদীতে ১০২ ইয়াবাসহ মাদক মামলার আসামি গ্রেপ্তার গৌরনদীতে ইয়াবাসহ মাদক মামলার আসামি গ্রেপ্তার বাল্যবিবাহ, বহুবিবাহ ও জালিয়াতি রোধ সহজ হবে: আইনমন্ত্রী নতুন দায়িত্ব পেলেন হুইপ দুলু পে-স্কেলের পরও দুর্নীতি হলে সরকারি চাকরিজীবীদের বিরুদ্ধে নামবে জনগণ-ভোলায় সারজিস আলম রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা সুপ্রিম কোর্ট ভবন নির্মাণে ভুয়া বিলে ৬.৩২ কোটি টাকা আত্মসাৎ স্থানীয় নির্বাচনে কোনো বেআইনি নির্দেশনা দেবো না: সিইসি চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত

যুক্তরাষ্ট্রে আবার ফুটপাথে ফেলে ধৃতকে লাথি, ঘুসি পুলিশের!

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২
  • ১৬৭ বার পঠিত

ফুটপাথের উপর ফেলে এক ব্যক্তিকে ঠেসে ধরেছেন তিন পুলিশকর্মী। মুখে ঘুসি মারছেন! পেটে দমাদ্দম লাথি! মার্কিন যুক্তরাষ্ট্রের আরাকানসাস প্রদেশের মার্লবেরি শহরের সেই ভিডিও এখন ভাইরাল। আর তারই জেরে ওই পুলিশ কর্মীকে সোমবার সাসপেন্ড করা হয়েছে।

এক প্রত্যক্ষদর্শী তার বয়ানে জানিয়েছেন, ঘটনাটি রোববারের। গ্রেফতারের সময় তিন পুলিশকর্মী নৃশং‌সভাবে মারধর করেন অভিযুক্ত ওই ব্যক্তিকে। অভিযুক্ত তিনজনের মধ্যে দু’জন জন ক্রফোর্ড কাউন্টি শেরিফের বাহিনীর এবং অন্য জন মার্লবেরি শহর পুলিশ বিভাগের কর্মী।

ক্রফোর্ড কাউন্টি শেরিফের দফতরের তরফে সোমবার জানানো হয়েছে, আরাকানসাস প্রাদেশিক পুলিশ বাহিনীর সাথে যৌথ ভাবে ঘটনার তদন্ত শুরু হয়েছে। আরকানসাসের গভর্নর অ্যাসা হাচিনসন এবং মার্লবেরির মেয়র গ্যারি ব্যাক্সটর সোমবার জানিয়েছেন, ঘটনার নিরপেক্ষ তদন্ত হবে, দোষীরা রেহাই পাবে না।
সূত্র : আনন্দবাজার পত্রিকা

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com