মঙ্গলবার, ০৭:২৮ পূর্বাহ্ন, ১৫ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
সন্ত্রাসবিরোধী আইনে আগৈলঝাড়ায় উপজেলা’র সাবেক চেয়ারম্যান আব্দুর রইচ সেরনিয়াবাত গ্রেপ্তার গৌরনদীতে সালিশের দুই দিন পর যুবতীর রহস্যজনক মৃত্যু, ময়নাতদন্তে মরদেহ গৌরনদীতে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।  গ্রেফতারের আগে পরোয়ানা যাচাইয়ের নির্দেশ হাইকোর্টের মানি লন্ডারিং মামলায় রিজেন্টের সাহেদ ফের গ্রেপ্তার ডাকসুতে জিন্নাহর ছবি, ছিঁড়ে ফেললেন ঢাবির শিক্ষার্থী মঙ্গলবার রাত থেকে কলকারখানায় ‘আগের মতো’ গ্যাস-বিদ্যুৎ সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর বিশ্বজুড়ে আজ উন্মুক্ত হচ্ছে আইওএস ২৭, আইফোনে মিলবে যে ৮ নতুন সুবিধা ইতালিতে হামলার পর দেশে ফিরেই যা বললেন বাঁধন ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার

সন্তানের জন্য দুধ কিনতে গিয়েছিলেন, ফিরলেন কফিনে…

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ২২ আগস্ট, ২০২২
  • ২১৪ বার পঠিত

ফিলিস্তিনের গাজা উপত্যকায় মা, স্ত্রী আর দুই সন্তানকে নিয়ে বসবাস করতেন শাদি খাইল। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন তিনি। খুব কষ্ট করতেন সবার জন্য দু’মুঠো খাবার জোগাড় করতে। সেদিন সন্তানের জন্য দুধ কিনতে বের হয়েছিলেন তিনি। স্ত্রীকে বলে গিয়েছিলেন সে কথা। কিন্তু আর ঘরে ফেরেননি। ইসরাইলের বিমান হামলা তার প্রাণ কেড়ে নিয়েছে। নিঃস্ব করেছে পুরো পরিবারটিকে।

শাদি খাইলের স্ত্রী আসমা বলেন, ‘তিনি বলেছিলেন প্লাস্টিক সংগ্রহ করে বিক্রি করবেন এবং সেই টাকা দিয়ে সন্তানের জন্য ডায়াপার ও দুধ আনবেন। তিনি আর জীবিত ফিরে আসেননি। একটি কফিনে বন্দি হয়ে এসেছিলেন। ’

গত ৫ আগস্ট থেকে অবরুদ্ধ গাজায় ইসরাইলের বিমান হামলা শুরু হয়। এতে এক সপ্তাহে ৪৯ হন নিহত হন।

প্রায় ২.৩ মিলিয়ন মানুষ সেখানে অবরুদ্ধ হয়ে আছেন।

শাদি খাইল একটি ঘোড়ায় তার সংগ্রহ করা ভাঙা লোহালক্কর ও প্লাস্টিক বহন করে বাজারে নিয়ে যেতেন। সেগুলো প্রতিদিন প্রায় তিন ডলারে (মার্কিন) বিক্রি করতেন তিনি।

ঘটনার দিন শাদি খাইল ঘোড়া নিয়েই বের হয়েছিলেন। ইসরাইলের রকেট হামলায় তার সাথে ঘোড়াটিও মারা গেছে।

আসমা বলেন, ‘তিনি (শাদি) চেয়েছিলেন অন্য সবার মতো আমাকে একটি ভালো বাড়িতে রাখতে। সব সময় কথাটা বলতেন। কিন্তু তার যে নির্দিষ্ট কোনো আয় ছিল না।

সূত্র : আরব নিউজ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com