মঙ্গলবার, ০৯:৩৩ অপরাহ্ন, ০৪ অগাস্ট ২০২৬, ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

একাদশে দুই পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ৪০ বার পঠিত

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেনেন্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে কিউইরা।

প্রসঙ্গত, আগের দুই ম্যাচে টস জিতে ব্যাটিং নিলেও এবার ভিন্ন কৌশল নিয়েছে নিউজিল্যান্ড। একাদশেও এসেছে একটি পরিবর্তন। অর্থাৎ ব্লেয়ার টিকনারের জায়গায় বেন লিস্টার দলে সুযোগ পেয়েছেন।

এদিকে আগে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে সন্তুষ্টির কথা জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

তবে, স্বাগতিকদেরও একাদশে দুটি পরিবর্তন। দলে নেই তাসকিন আহমেদ ও রিশাদ হোসেন। তাদের জায়গায় একাদশে ফিরেছেন মুস্তাফিজুর রহমান ও সুযোগ পেয়েছেন তানভীর ইসলাম। চোটের কারণে আগের দুই ম্যাচে খেলতে পারেননি মুস্তাফিজ।

একনজরে দুই দলের একাদশ:

বাংলাদেশ: তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস (উইকেটরক্ষক), তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা, শরিফুল ইসলাম।

নিউজিল্যান্ড: হেনরি নিকোলস, নিক কেলি, উইল ইয়ং, টম ল্যাথাম (অধিনায়ক ও উইকেটরক্ষক), ডিন ফক্সক্রফট, মোহাম্মদ আব্বাস, জশ ক্লার্কসন, নাথান স্মিথ, বেন লিস্টার, উইল ও’রুর্ক, জেডন লেনক্স।

উল্লেখ্য, সিরিজ নির্ধারণী এই ম্যাচে জয়ের লক্ষ্যে ইতোমধ্যেই মাঠে নেমেছে এই দুই দল।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com