বৃহস্পতিবার, ১০:১৮ অপরাহ্ন, ৩০ জুলাই ২০২৬, ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন: সভাপতি জয়নুল আবেদীন সেই পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আজিজুরের সাক্ষাৎ ৮৬ ডেপুটি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ শাপলা চত্বর হত্যাকাণ্ডে কারাগারে লতিফ সিদ্দিকী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর অবসরপ্রাপ্ত সেনাসদস্যদের জন্য ‘এক পদ, এক বেতন’ ও ‘ডিফেন্স কলোনি’র নির্দেশ গৌরনদীর বার্থীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি: শিক্ষার্থীদের হাতে সবুজ ভবিষ্যতের অঙ্গীকার  শেখ হাসিনা দেশে ফিরলেই আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী এবার সিলেটে এনসিপির গাড়িবহরে দুই দফা হামলা জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮

জাপানের প্রধানমন্ত্রী করোনায় আক্রান্ত

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ২২ আগস্ট, ২০২২
  • ১৬২ বার পঠিত

জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা করোনায় আক্রান্ত হয়েছেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের জনসংযোগ বিষয়ক মন্ত্রিপরিষদ সচিব নোরিয়ুকি শিকাতা বলেছেন, শনিবার রাতে কিশিদার সামান্য জ্বর ও কাশি দেখা দেয়। এরপর করোনাভাইরাসের জন্য পিসিআর টেস্ট করা হলে পজিটিভ ধরা পড়ে।

রোববার অ্যাসোসিয়েটেড প্রেসকে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী কিশিদা তার বাসভবনের আইসোলেশনে রয়েছেন।’

৬৫ বছর বয়সী কিশিদা গত সপ্তাহে গ্রীষ্মের ছুটিতে ছিলেন এবং সোমবার কাজে ফেরার কথা ছিল। কোথায় বা কীভাবে তিনি সংক্রমিত হয়েছেন তা স্পষ্ট নয়।

এই মাসের শেষের দিকে তিউনিসিয়ায় আফ্রিকান উন্নয়ন সংক্রান্ত একটি সম্মেলনে অংশ নেয়ার কথা ছিল কিশিদার। এখন তিনি ভার্চুয়ালি সেই সম্মেলনে অংশ নেবেন। কিশিদা তার মধ্যপ্রাচ্য সফরও স্থগিত করেছেন।

জাপানে সম্প্রতি করোনাভাইরাস সংক্রমণের ঘটনা বাড়ছে। যদিও দেশটির বেশিরভাগ মানুষকে টিকার আওতায় আনা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনসহ অন্যান্য বিশ্ব নেতারা করোনায় আক্রান্ত হয়েছেন এবং সুস্থ হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com