শনিবার, ০৫:১০ পূর্বাহ্ন, ১২ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীর ডাকাতি মামলায় ‘সর্দার’সহ দুই আসামি গ্রেপ্তার গৌরনদীতে ১০২ ইয়াবাসহ মাদক মামলার আসামি গ্রেপ্তার গৌরনদীতে ইয়াবাসহ মাদক মামলার আসামি গ্রেপ্তার বাল্যবিবাহ, বহুবিবাহ ও জালিয়াতি রোধ সহজ হবে: আইনমন্ত্রী নতুন দায়িত্ব পেলেন হুইপ দুলু পে-স্কেলের পরও দুর্নীতি হলে সরকারি চাকরিজীবীদের বিরুদ্ধে নামবে জনগণ-ভোলায় সারজিস আলম রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা সুপ্রিম কোর্ট ভবন নির্মাণে ভুয়া বিলে ৬.৩২ কোটি টাকা আত্মসাৎ স্থানীয় নির্বাচনে কোনো বেআইনি নির্দেশনা দেবো না: সিইসি চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত

৬ বছর পর আমিরাতি রাষ্ট্রদূত ফিরছেন ইরানে

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ২২ আগস্ট, ২০২২
  • ১৯৭ বার পঠিত

সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, তাদের রাষ্ট্রদূত সাইফ মোহাম্মদ আল জাবি শিগগিরই ইরানে ফিরছেন। তেহরানের সাথে সম্পর্ক ছিন্ন করার ছয় বছর পর আবার তা জোড়া লাগছে। রোববার এই ঘোষণা দেয়া হয় আমিরাতের পক্ষ থেকে।

আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ‘দুই দেশ এবং বৃহত্তর আঞ্চলিক স্বার্থে’ ইরানের সাথে সম্পর্ক জোরদার করার লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

২০১৬ সালে সৌদি আরব প্রখ্যাত শিয়া আলেম নিমর আল-নিমরের ফাঁসি কার্যকর করার পর ইরানি বিক্ষোভকারীরা ইরানে দেশটির কূটনৈতিক মিশনে বলপূর্বক ঢুকে পড়ার পর তেহরানের সাথে সম্পর্ক ছিন্ন করে সংযুক্ত আরব আমিরাত।

গত সপ্তাহে আমিরাতি ও ইরানি পররাষ্ট্রমন্ত্রীরা টেলিফোনে আলাপ করেন। তারা সম্পর্ক জোরদার করার জন্য আলোচনা করেন বলে আমিরাতের রাষ্ট্রীয় মিডিয়ার খবরে বলা হয়। এসময় তেহরানে রাষ্ট্রদূত ফিরিয়ে দেয়া নিয়েও দুই মন্ত্রী আলোচনা করেন।

গত বছর সৌদি আরবও ইরানের সাথে সম্পর্ক জোরদার করার উদ্যোগ গ্রহণ করে।

রিয়াদ ও আবু ধাবি যদিও এই অঞ্চলে তেহরানের অবস্থানের সমাপ্তি কামনা করে, কিন্তু তবুও তারা অর্থনীতিকে অগ্রাধিকার দিতে সম্পর্ক বজায় রাখার পক্ষে।

আরেক উপসাগরীয় দেশ কুয়েতও ২০১৬ সালের পর চলতি মাসেই ইরানে প্রথম রাষ্ট্রদূত নিয়োগ করেছে।
সূত্র : আলজাজিরা

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com