শুক্রবার, ০২:৩৯ পূর্বাহ্ন, ২৮ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী সাহিত্যের আলোয় নতুন পথচলা, দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের গৌরনদী উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ গৌরনদীতে বেদে পল্লীতে দু’গ্রুপে হামলা-পাল্টা হামলা, ভাঙচুর অগ্নিসংযোগ ॥ ৫ নারীসহ আহত ১৫ 

এনসিপিতে যোগ দিচ্ছেন আপ বাংলাদেশের নেতারা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ৬১ বার পঠিত

আপ বাংলাদেশ বিলুপ্ত করে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগদানের বিষয়ে দলটির নেতৃবৃন্দ চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। এ বিষয়ে আজ রবিবার (১৯ এপ্রিল) দুপুরে ঘোষণা আসতে পারে।

আপ বাংলাদেশের সংশ্লিষ্ট সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

এর আগে জানা যায়, এনসিপিতে যোগ দিচ্ছেন আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, সংগঠনটির মুখ্য সমন্বয়কারী রাফে সালামান রিফাত এবং মুখপাত্র শাহরীন সুলতানা ইরাসহ বেশ কয়েকজন নেতা।

এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ, মুখ্য সমন্বয়ক হাসিব আল ইসলাম, দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন, লিগ্যাল সেল সম্পাদক মাহফুজ এবং কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক এস এম সুইটসহ বিভিন্ন ইউনিটের নেতারা এনসিপিতে যুক্ত হচ্ছেন।

জানা গেছে, রিফাত রশিদ জাতীয় যুবশক্তির মুখ্য সংগঠক পদে দায়িত্ব নিচ্ছেন। এছাড়া হাসিব আল ইসলাম জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখায় এবং শাহাদাত হোসেন ও এস এম সুইট এনসিপির কেন্দ্রীয় কমিটিতে যোগ দিচ্ছেন।

এদিকে সমসাময়িক রাজনীতি ও সাংগঠনিক বিষয় নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি। রবিবার দুপুর দেড়টায় রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

এক বার্তায় দলের মিডিয়া সেল এই তথ্য জানিয়েছে। সংবাদ সম্মেলনে দলের আহ্বায়ক, সদস্য সচিব ও মুখপাত্রসহ শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com