শনিবার, ০৫:১৩ অপরাহ্ন, ১৩ জুন ২০২৬, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা, মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে ‘পাতলী খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেইমারকে ছাড়াই বিশ্বকাপের প্রথম ম্যাচে নামবে ব্রাজিল হরমুজে ফের উত্তেজনা, একাধিক ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি মার্কিন বাহিনীর ট্রাম্প প্রশাসনের নতুন পরিকল্পনা, অভিবাসীদের পাঠানো হবে আফ্রিকায় বিশ্বকাপে টিকিটের চাহিদা ১০ গুণ বেশি, অথচ গ্যালারির অনেকটা ফাঁকা বগুড়ার চার উপজেলায় বিনামূল্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন উপহার, দরিদ্র পরিবারে আশার আলো জ্বালল বসুন্ধরা গ্রুপ বাজেট প্রতিক্রিয়া, বেসরকারি খাতে আস্থা ফেরানো জরুরি এফবিআইয়ের ড্রোন হ্যাকের দাবি, বিশ্বকাপে হামলার হুমকি ইরান-সংশ্লিষ্ট গোষ্ঠীর যুদ্ধ অবসানের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান

পিকআপ ভর্তি ডিজেল, পেট্রোল ও অকটেন জব্দ

এ,এস,মামুন
  • আপডেট টাইম : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ৩২ বার পঠিত
অবৈধভাবে মজুদের জন্য নেয়ার সময় শনিবার বিকেলে পিকআপ ভর্তি পেট্রোল, অকটেন ও ডিজেল জব্দ করেছেন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই)’র বরিশাল জেলার সদস্যরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বরিশালের গৌরনদী উপজেলার সরিকল বন্দরের আব্দুর রহমানের গোডাউনে পিকআপ থেকে অবৈধ মজুদের জন্য নামানোর সময় ১৫ ব্যারেল জ্বালানি তেল জব্দ করা হয়। যারমধ্যে রয়েছে, ২৪শ’ লিটার ডিজেল, ছয়শ’ লিটার অকটেন ও দুইশ’ লিটার পেট্রোল।
একই পিকআপ থেকে নামানো পাশ্ববর্তী বাবুগঞ্জ উপজেলার আগরপুর বন্দরের এস্কেন চৌকিদারের ছেলে জুয়েলের দোকান থেকে ১০ ব্যারেল ভর্তি জ্বালানি তেল জব্দ করেছেন এনএসআই’র সদস্যরা।
সূত্রে আরও জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিত্বে বরিশাল নগরী থেকে এনএসআইর সদস্যরা পিকআপের পিছু নিয়ে তা জব্দ করেন। এ ব্যাপারে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অবৈধ মজুদদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি)মোঃ মেহেদী হাসান অবৈধভাবে লাইসেন্স বিহীন  দোকানে তেল বিক্রি ও মজুদের অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা  করেন।।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com