শনিবার, ০৫:১৪ অপরাহ্ন, ১৮ এপ্রিল ২০২৬, ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

‎গৌরনদীতে বোতলজাত তেল ভরতে গিয়ে বাইকে আগুন, বাইকার দগ্ধ

‎এ,এস,মামুন
  • আপডেট টাইম : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ০ বার পঠিত
‎বরিশালের গৌরনদীতে বোতলজাত তেল থেকে মোটরসাইকেলে তেল ভরার সময় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে এক বাইকার গুরুতরভাবে দগ্ধ হয়েছেন।
‎শনিবার (১৮ এপ্রিল) ভোর আনুমানিক ৫টার দিকে গৌরনদী বাসস্ট্যান্ডের উত্তর প্রান্তে গয়নাঘাটা ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত বাইকার একটি ইয়ামাহা ব্রান্ডের  মোটরসাইকেল নিয়ে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন।
‎প্রত্যক্ষদর্শীরা জানান, বাইকার বোতলে করে তেল বহন করছিলেন। পথিমধ্যে গয়নাঘাটা এলাকায় পৌঁছে বোতল থেকে মোটরসাইকেলে তেল ভরার সময় হঠাৎ আগুনের সূত্রপাত ঘটে। ভোরবেলা হওয়ায় আশপাশে লোকজন কম থাকায় তিনি নিজেই আগুন নেভানোর চেষ্টা করেন। এতে তিনি মারাত্মকভাবে দগ্ধ হন।
‎খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ সময় আগুনে মোটরসাইকেলটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
‎সূত্রে আরও জানা গেছে, গুরুত্বর আহত মোটরসাইকেল চালককে উদ্ধার করে প্রথমে উপজেলা হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
‎তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. মিজানুর রহমান জানিয়েছেন, তাৎক্ষনিকভাবে গুরুত্বর দ্বগ্ধ মোটরসাইকেল চালকের নাম ও পরিচয় জানা যায়নি।
‎তিনি আরও জানিয়েছেন, বোতলজাত করে তেল বহন ও ব্যবহার করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং আইনত দণ্ডনীয় অপরাধ। অসতর্কতার কারণে এমন দুর্ঘটনায় যেকোনো সময় প্রাণঘাতীর ঘটনা ঘটতে পারে। তাই এ ধরনের ঝুঁকিপূর্ণ কার্যক্রম থেকে বিরত থেকে সকলকে সতর্ক থাকার জন্য তিনি আহবান করেছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com