শনিবার, ১০:২৩ অপরাহ্ন, ২২ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তথ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন ​গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সচিব মো. কামরুজ্জামান দুলাল জহির উদ্দিন স্বপনকে ঘিরে গৌরনদী-আগৈলঝাড়ায় আবেগ ও প্রশ্ন গৌরনদীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সর্বশেষ সাক্ষাৎকার বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা

সৌদিতে মন্ত্রী হিসেবে নয়, হাজিদের কামলা হিসেবে যাচ্ছি : ধর্মমন্ত্রী

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ৫১ বার পঠিত

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ বলেছেন, আমি আপনাদেরকে এতটুকু কথা দিতে পারি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব আমাদেরকে কামলা হিসেবে নিয়োগ দিয়েছেন। কামলা হিসেবে হজের উন্নয়নের জন্য যা প্রয়োজন তাই করা হবে। কোনো অন্যায়, কোনো অনিয়ম সহ্য করা হবে না।

তিনি বলেন, আর আমরা তো যাচ্ছি সৌদি আরবে, আমরা মাননীয় মন্ত্রী হিসেবে যাচ্ছি না; তাদের কামলা হিসেবে যাচ্ছি। তাদের কাজ করার জন্য আমরা যাব, তাদের খেদমত করার জন্য যাব। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।

শুক্রবার রাতে ‘হজ ফ্লাইট-২০২৬’ কার্যক্রমের উদ্বোধন শেষে এসব কথা বলেছেন ধর্মমন্ত্রী।

ধর্মমন্ত্রী বলেন, আল্লাহ যদি মেহেরবানি করেন, আগামী হজ আপনাদের মুখ দিয়ে আপনারা বলবেন আগের চেয়ে অতি সুন্দর এবং ভালো হইছে-এটা আপনারা স্বীকার করবেন। এবার আমরা যে একটা অল্প সময় পেয়েছি, অল্প সময়ের মধ্যে আগে কখনো ভিসা এভাবে আগে হয় নাই, আগে কখনো টিকেট এভাবে আগে হয় নাই, আগে কখনো এভাবে একশ’ ভাগ বাড়ি ভাড়া হয় নাই। এটা আল্লাহর মেহেরবানি, আল্লাহর দয়া।

তিনি আরও বলেন, আমার বিমানের ভাইয়েরা-বোনেরা যে অক্লান্ত পরিশ্রম করছে, সৌদি এয়ারলাইন্সের ভাইয়েরা-বোনেরা যে পরিশ্রম করছে-আসার বিষয়টা অত্যন্ত সুন্দর হবে ইনশাআল্লাহ। আর আমরা তো যাচ্ছি সৌদি আরবে, আমরা মাননীয় মন্ত্রী হিসেবে যাচ্ছি না; তাদের কামলা হিসেবে যাচ্ছি। তাদের কাজ করার জন্য আমরা যাব, তাদের খেদমত করার জন্য যাব। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।

ধর্মমন্ত্রী বলেন, আমি দেশবাসীর কাছে দোয়া চাই। আল্লাহ পাক যেন আমাদের হাজীদেরকে কবুল করে নেন, তাদের হজকে যেন আল্লাহ পাক কবুল করে নেন; তারা যেন সুন্দর-সুষ্ঠুভাবে বাংলাদেশে ফিরে আসতে পারে।

তিনি বলেন, সবকিছুর মালিক তো আল্লাহ। আল্লাহ যা চান তাই হয়। আমাদেরকে আল্লাহর হুকুম অনুযায়ী চলতে হবে, ন্যায়নিষ্ঠার মধ্যে চলতে হবে, সততার মাধ্যমে চলতে হবে-তাহলে আমরা দেশে শান্তি আনতে পারবো।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com