শনিবার, ০৫:০৭ পূর্বাহ্ন, ১২ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীর ডাকাতি মামলায় ‘সর্দার’সহ দুই আসামি গ্রেপ্তার গৌরনদীতে ১০২ ইয়াবাসহ মাদক মামলার আসামি গ্রেপ্তার গৌরনদীতে ইয়াবাসহ মাদক মামলার আসামি গ্রেপ্তার বাল্যবিবাহ, বহুবিবাহ ও জালিয়াতি রোধ সহজ হবে: আইনমন্ত্রী নতুন দায়িত্ব পেলেন হুইপ দুলু পে-স্কেলের পরও দুর্নীতি হলে সরকারি চাকরিজীবীদের বিরুদ্ধে নামবে জনগণ-ভোলায় সারজিস আলম রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা সুপ্রিম কোর্ট ভবন নির্মাণে ভুয়া বিলে ৬.৩২ কোটি টাকা আত্মসাৎ স্থানীয় নির্বাচনে কোনো বেআইনি নির্দেশনা দেবো না: সিইসি চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত

স্কুলে যাওয়ার পথে অপহরণ, ৯ বছর পর ফিরল কিশোরী

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ২১ আগস্ট, ২০২২
  • ১৭১ বার পঠিত

স্কুলে যাওয়ার পথে নিখোঁজ হওয়ার ৯ বছর পর মা-বাবার কাছে ফিরে এসেছে পূজা নামের এক কিশোরী।  সাত বছর বয়সে সে নিখোঁজ হয়েছিল। বর্তমানে তার বয়স ১৬ বছর।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, ২০১৩ সালের ২২ জানুয়ারি ভারতের মহারাষ্ট্রের মুম্বাই শহরের একটি স্কুলে যাওয়ার পথে পূজাকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়। কিন্তু গত ৪ আগস্ট সে পালিয়ে আসতে পেরেছে। পূজা জানিয়েছে, এক দম্পতি আইসক্রিম খেতে দেওয়ার লোভ দেখিয়ে তাকে অপহরণ করেছিল।

 

প্রতিবেদনে বলা হয়েছে, নিখোঁজ হওয়ার আগে পূজা তার দুই ভাই এবং মা-বাবার সঙ্গে মুম্বাইয়ের একটি বস্তি এলাকায় ছোট্ট বাসায় থাকত। যেদিন পূজা নিখোঁজ হয়েছিল, ওইদিন বড় ভাইয়ের সঙ্গে স্কুলের উদ্দেশে রওনা হয়েছিল সে। পথিমধ্যে দুজনের মধ্যে ঝগড়া হয়েছিল। স্কুলে পৌঁছাতে দেরি হচ্ছিল দেখে বোনকে পেছনে রেখে চলে গিয়েছিল ভাই।

ওই মুহূর্তে ডি’সুজা দম্পতি তাকে আইসক্রিম কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে নিয়ে চলে যায়। এত বছর পর সে ফিরে এসেছে মা-বাবার কাছে।

পুলিশ জানিয়েছে, পূজাকে অপহরণ করেছিল হ্যারি ডি’সুজা ও তার স্ত্রী সোনি ডি’সুজা। নিজেদের কোনো সন্তান না থাকায় তারা পূজাকে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় হ্যারি ডি’সুজা আটক করা হয়েছে।

এদিকে, মেয়েকে ফিরে পেয়ে খুশিতে আত্মহারা হয়ে গেছেন পূজার মা পুনম গাউদ। মেয়েকে পেয়ে যেন আকাশের চাঁদ হাতে পেয়েছেন তিনি।

পূজার মা বলেন, ‘আমার মেয়েকে খুঁজে পাওয়ার আশা ছেড়েই দিয়েছিলাম। কিন্তু সৃষ্টিকর্তা আমার ওপর কৃপা দেখিয়েছেন।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com