রবিবার, ১০:১৪ অপরাহ্ন, ১৫ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
হাসিনার প্রত্যর্পণ ইস্যু : ঢাকা-দিল্লি সম্পর্কে অস্বস্তি ঝালকাঠিতে বিদ্যালয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ১৫ শিক্ষার্থীকে টিসি চার দিনের রিমান্ডে এসপি জাহাঙ্গীর আলম গোপালগঞ্জে লগি-বৈঠা নিয়ে আ.লীগের শো ডাউন, পুলিশ বক্স ও এপিসি ভাঙচুর বিশ্বের শীর্ষ ধনী নারীদের তিনজন, দুজন ডিভোর্সড; একজন বিধবা দুই সপ্তাহের জন্য ‘হোম মিনিস্ট্রি’ দেন, সব ঠিক করে দিচ্ছি: আসিফ মাহমুদ হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু তরুণদের জন্য চাকরির নিশ্চয়তা কর্মসূচি বাড়াচ্ছে যুক্তরাজ্য শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট, আইনেও সুযোগ নেই: চিফ প্রসিকিউটর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সিপাহি-জনতার সংহতির চেতনায় গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের আহ্বান জহির উদ্দিন স্বপনের

পররাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগ করতে লিগ্যাল নোটিশ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ২১ আগস্ট, ২০২২
  • ২১৮ বার পঠিত

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে এম আব্দুল মোমেনকে ৪৮ ঘণ্টার মধ্যে পদত্যাগ করতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। সাম্প্রতি ‘বিতর্কিত’ বক্তব্যের পরিপ্রেক্ষিতে আজ রোববার সুপ্রিম কোর্টের আইনজীবী এরশাদ হোসেন রাশেদ এ নোটিশ পাঠান।

নোটিশে বলা হয়েছে, শেখ হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রাখতে আপনি ভারত সরকারকে যে অনুরোধ করেছেন, এটা আপনি করতে পারেন না। কারণ সংবিধানে বলা হয়েছে, জনগণই সকল ক্ষমতার উৎস। আপনি সংবিধানবিরোধী বক্তব্য দিয়েছেন। আপনি মন্ত্রী পদে থাকার যোগ্যতা হারিয়েছেন।

গত ১৮ আগস্ট সন্ধ্যায় চট্টগ্রাম শহরের জে এম সেন হলে জন্মাষ্টমী উৎসবের অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকারকে টিকিয়ে রাখার জন্য যা যা করা দরকার, সেটি করতে ভারত সরকারকে অনুরোধ করেছে। তিনি বলেন, আমি ভারতে গিয়ে বলেছি, শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com