শনিবার, ১২:৪৬ অপরাহ্ন, ১৩ জুন ২০২৬, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
‘পাতলী খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেইমারকে ছাড়াই বিশ্বকাপের প্রথম ম্যাচে নামবে ব্রাজিল হরমুজে ফের উত্তেজনা, একাধিক ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি মার্কিন বাহিনীর ট্রাম্প প্রশাসনের নতুন পরিকল্পনা, অভিবাসীদের পাঠানো হবে আফ্রিকায় বিশ্বকাপে টিকিটের চাহিদা ১০ গুণ বেশি, অথচ গ্যালারির অনেকটা ফাঁকা বগুড়ার চার উপজেলায় বিনামূল্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন উপহার, দরিদ্র পরিবারে আশার আলো জ্বালল বসুন্ধরা গ্রুপ বাজেট প্রতিক্রিয়া, বেসরকারি খাতে আস্থা ফেরানো জরুরি এফবিআইয়ের ড্রোন হ্যাকের দাবি, বিশ্বকাপে হামলার হুমকি ইরান-সংশ্লিষ্ট গোষ্ঠীর যুদ্ধ অবসানের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

ছাত্রী হোস্টেলের কক্ষে থাকেন শিক্ষক! দখলমুক্ত করতে বিক্ষোভ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ২১ আগস্ট, ২০২২
  • ২০৪ বার পঠিত

বাগেরহাটের শরণখোলা সরকারি কলেজের ছাত্রীনিবাসের একটি কক্ষে বাস করছেন কলেজের একজন শিক্ষক।  ছাত্রীনিবাসে পাশাপাশি কক্ষে ওই শিক্ষক থাকায় নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন ছাত্রীরা। এ ঘটনায় ছাত্রীনিবাস দখলমুক্ত করার দাবিতে ধর্মঘটের প্রথম দিন গতকাল শনিবার ক্লাস বর্জন করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা।

অভিযুক্ত শিক্ষক হলেন- ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক সাব্বির আহম্মেদ মুক্তা। শিক্ষার্থীরা জানান, এই শিক্ষককে কক্ষটি ছেড়ে দেওয়ার জন্য বারবার নোটিশ দেওয়া সত্ত্বেও তাতে কর্ণপাত করছেন না তিনি। এ সময় কক্ষটি না ছাড়া পর্যন্ত ক্লাস বর্জন অব্যাহত রেখে শ্রেণিকক্ষে তালা ঝুলিয়ে দেওয়া হবে বলে ঘোষণা দেয় শিক্ষার্থীরা।

আন্দোলনরত শিক্ষার্থীদের কাছ থেকে জানা যায়, দাবির পক্ষে শনিবার সকাল ১০টার দিকে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাসের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার চত্বরে সমাবেশে মিলিত হয়।

এদিকে, শিক্ষার্থীদের যৌক্তিক দাবি ও আন্দোলন কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে উপজেলা ও কলেজ ছাত্রলীগের নেতারা ওই শিক্ষককে দ্রুত ছাত্রীনিবাস ত্যাগ করার অনুরোধ জানান।

এ ব্যাপারে কলেজের অধ্যক্ষ মো. নুরুল আলম ফকির বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। ওই শিক্ষককে একাধিকবার মৌখিকভাবে বলার পরও বাসা না ছাড়ায় নোটিশ দেওয়া হয়। কিন্তু তিনি ছাত্রীনিবাস ছাড়েননি। শিক্ষার্থীদের আন্দোলনের আগেই তার বাসা ছেড়ে দেওয়া উচিত ছিল।

জানতে চাইলে অভিযুক্ত শিক্ষক সাব্বির আহম্মেদ মুক্তা বলেন, ‘অভ্যন্তরীণ কিছু ঝামেলার কারণে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। আমার বাড়ির কাজ শেষ হলে এমনিতেই বাসা ছেড়ে দেব।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com