মঙ্গলবার, ০৯:১৪ অপরাহ্ন, ১৬ জুন ২০২৬, ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
হাসনাত ও মোশাররফ করিমের পাশে আছি: তাসনিম জারা দুই হত্যা মামলায় দীপু মনির জামিন নামঞ্জুর সংসদে এমপি নুরুল আমীন, ঈদুল আজহা গেল, এখনও মে মাসের বেতন পাননি মাদ্রাসার শিক্ষকরা হত্যার অভিযুক্তকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, বিক্ষুব্ধ জনতার হামলায় এসপি-ওসি আহত, ডিসির গাড়ি ভাঙচুর রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা: রেলমন্ত্রী আগামীতে গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধি করা হবে : কৃষিমন্ত্রী আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি : মির্জা ফখরুল সংসদ হুটহাট কথা বলার জায়গা নয়, নিয়ম মেনে চলতে হবে : স্পিকার যুদ্ধ শেষে আরও শক্তিশালী ইরান, প্রশ্নের মুখে মার্কিন আধিপত্য: বিবিসির বিশ্লেষণ চীনা অর্থনৈতিক অঞ্চলে সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশ ছেড়ে পালাচ্ছে ইসরায়েলিরা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ২৭ বার পঠিত

ফিলিস্তিনি ভূখণ্ড দখল করে ১৯৪৮ সালে গড়ে তোলা ইসরাইল দীর্ঘ সময় মুসলিম দেশগুলোর সঙ্গে একাধিক যুদ্ধে জড়িয়ে ছিল। জয়-পরাজয় যাই হোক না কেন, জন্মভূমি ছেড়ে যাওয়ার বা অভ্যন্তরীণ অনৈক্যের দৃশ্য টেল আবিব কখনো দেখেনি। কিন্তু ২০২৩ সালে হামাসের দীর্ঘদিনের ক্ষোভের বিস্ফোরণ ইহুদিদের মধ্যে ভীতি সৃষ্টি করেছে। ধ্বংসের আতঙ্ক তাদের অন্তরে নেমেছে।

এরপর টানা দু’বছর ধরে ফিলিস্তিনিদের ওপর চালানো ইসরাইলি নৃশংস অভিযান ‘ব্যাকফায়ার’ হিসেবে ফিরে এসেছে। এই পরিস্থিতিতে অবৈধ ভূখণ্ড ছাড়ার চেষ্টা শুরু হয়েছে ইহুদিদের মধ্যে। সীমান্ত এলাকা ও বিমানবন্দরগুলোতে ঢল নামে উদ্বাস্তু ইসরাইলিদের। ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রকে নিয়ে ইরানে যৌথ হামলা শুরু করলেও, ইসরাইলের মধ্যেই ক্ষোভ বেড়েছে।

যুদ্ধের চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, মার্কিন-ইসরাইলি হামলায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ইরানের। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ সরকারি ও সামরিক অনেক উচ্চপদস্থ নেতার মৃত্যু হয়েছে। নিহতের সংখ্যা দুই হাজারের কাছাকাছি, হাজার হাজার সামরিক ও বেসামরিক অবকাঠামো বিধ্বস্ত হয়েছে। তবুও ইরানিরা হাল ছাড়েনি।

গণবিরোধী মনোভাব ক্রমে সাধারণ নাগরিকদের মধ্যেও ফুটে উঠছে। ৩ এপ্রিল ইরানে মার্কিন বিমান বিধ্বস্ত হওয়ার পর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, উপজাতি নারীরাও বন্দুক হাতে মার্কিন পাইলটকে খুঁজছে। এই দৃশ্য ইরানিদের যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে একজোট ও প্রতিবাদী হওয়ার প্রমাণ।

অপরদিকে ইসরাইলের পরিস্থিতি উল্টো। রেজিম চেঞ্জ বা সরকারবিরোধী আন্দোলন লক্ষ্য করে হামলা চালালেও ইসরাইলে সরকারবিরোধী আন্দোলন তীব্র হয়ে উঠেছে। বারবার প্রধানমন্ত্রী নেতানিয়াহুর পদত্যাগ, যুদ্ধবিরতি ও অন্যান্য দাবিতে রাস্তায় নেমেছে সাধারণ মানুষ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com