রবিবার, ০১:৩৯ পূর্বাহ্ন, ২৩ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তথ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন ​গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সচিব মো. কামরুজ্জামান দুলাল জহির উদ্দিন স্বপনকে ঘিরে গৌরনদী-আগৈলঝাড়ায় আবেগ ও প্রশ্ন গৌরনদীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সর্বশেষ সাক্ষাৎকার বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা

সংসদে না হলে রাজপথে ফয়সালা-১১ দলীয় ঐক্যের হুঁশিয়ারি

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ৫৪ বার পঠিত

সময়ক্ষেপণ না করে জাতীয় সংসদের মাধ্যমে জুলাই সনদ ও গণভোটের রায় কার্যকরের দাবি জানিয়েছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। জোটের নেতারা বলেছেন, দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার জোরে ক্ষমতায় গিয়েই বিএনপি জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা থেকে পিছু হটেছে। গণভোটের মাধ্যমে পাওয়া জনগণের রায়কে প্রত্যাখ্যান করছে। এটি করা হলে দেশে আরেকটি ৫ আগস্ট সৃষ্টি হতে পারে। সংসদে ফয়সালা না হলে রাজপথের আন্দোলনের মাধ্যমেই গণভোটের রায় কার্যকর করা হবে।

গতকাল শনিবার রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল-পূর্ব সমাবেশে নেতারা এমন হুঁশিয়ারি দেন। জুলাই সনদ কার্যকর ও গণভোটের ফল অনুযায়ী সংবিধান সংস্কারের দাবিতে এই সমাবেশ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনের পর সংসদের প্রধান বিরোধী দলের আসনে বসা জামায়াতে ইসলামী ও ১১ দলীয় ঐক্যের রাজপথের প্রথম বিক্ষোভ কর্মসূচি এটি।

এর আগে জাতীয় সংসদের অধিবেশনে অন্তর্বর্তী সরকার প্রণীত ১৩৩টি অধ্যাদেশের মধ্যে গণভোট অধ্যাদেশসহ চারটি বাতিল এবং ১৬টি এখনই উত্থাপন না করার সুপারিশ করেছে এ-সংক্রান্ত সংসদের বিশেষ কমিটি। এর প্রতিবাদে ১১ দলীয় ঐক্য বিক্ষোভ কর্মসূচির ডাক দেয়।

সমাবেশে সভাপতির বক্তব্যে ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম এমপি বলেন, গণভোট অস্বীকার করা মানে ৭০ শতাংশ মানুষের রায়কে অস্বীকার করা। যা সংসদে সমাধানযোগ্য, সেটি সংসদেই সমাধান করুন। সংসদের কথা রাজপথে আনা হলে জনগণের জন্য ফল সুখকর হবে না।

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনের আগে বিএনপি তলে তলে ‘না’ ভোটের পক্ষে প্রচার করেছে। বিএনপির চেয়ারম্যান ‘হ্যাঁ’-এর পক্ষে ভোট চেয়েছেন। ক্ষমতায় গিয়ে সেই গণভোটের রায়কেই অস্বীকার করছে বিএনপি।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাধারণ সম্পাদক আখতার হোসেন বলেন, সংসদে বিএনপির সংখ্যাগরিষ্ঠতা থাকতে পারে; কিন্তু গণভোটের পক্ষের ৭০ শতাংশ মানুষ রাজপথে রয়েছে। গণভোটের রায় কার্যকর ও সংবিধান সংস্কার পরিষদ গঠনের জন্য সংসদের পাশাপাশি রাজপথেও কথা হবে।

খেলাফত মজলিসের মহাসচিব অধ্যাপক ড. আহমদ আবদুল কাদের বলেন, আমরা ভাবতে পারিনি বিএনপি এত দ্রুত গণভোট ও জুলাই সনদের সঙ্গে মোনাফেকি করবে।

সমাবেশে আরও বক্তব্য দেন নেজামে ইসলাম পার্টির নায়েবে আমির মখলেসুর রহমান কাসেমী, জাগপা নেতা রাশেদ প্রধান, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির (বিডিপি) সভাপতি আনোয়ার হোসেন প্রমুখ।

সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে শুরু হয়ে শান্তিনগর গিয়ে শেষ হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com