শনিবার, ০২:৪৯ অপরাহ্ন, ১৩ জুন ২০২৬, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
‘পাতলী খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেইমারকে ছাড়াই বিশ্বকাপের প্রথম ম্যাচে নামবে ব্রাজিল হরমুজে ফের উত্তেজনা, একাধিক ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি মার্কিন বাহিনীর ট্রাম্প প্রশাসনের নতুন পরিকল্পনা, অভিবাসীদের পাঠানো হবে আফ্রিকায় বিশ্বকাপে টিকিটের চাহিদা ১০ গুণ বেশি, অথচ গ্যালারির অনেকটা ফাঁকা বগুড়ার চার উপজেলায় বিনামূল্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন উপহার, দরিদ্র পরিবারে আশার আলো জ্বালল বসুন্ধরা গ্রুপ বাজেট প্রতিক্রিয়া, বেসরকারি খাতে আস্থা ফেরানো জরুরি এফবিআইয়ের ড্রোন হ্যাকের দাবি, বিশ্বকাপে হামলার হুমকি ইরান-সংশ্লিষ্ট গোষ্ঠীর যুদ্ধ অবসানের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

আজ খোলা প্রাথমিক বিদ্যালয়, সামনের ৯ শনিবারও সাপ্তাহিক ছুটি বাতিল

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ৩৪ বার পঠিত

শিখন ঘাটতি কাটাতে আজ সাপ্তাহিক ছুটির দিনেও সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো খোলা রেখে ক্লাস করানো হবে। রমজান ও ঈদুল ফিতরের দীর্ঘ ছুটির কারণে পিছিয়ে পড়া পাঠসূচি নির্ধারিত সময়ে শেষ করতে বিশেষ এই উদ্যোগ নেওয়া হয়েছে। 

শুধু তাই নয় বরং এর অংশ হিসেবে আজকের পর আরও টানা ৯টি শনিবার সাপ্তাহিক ছুটি বাতিল করে নিয়মিত পাঠদান চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

সম্প্রতি অধিদপ্তরের এক অফিস আদেশে বলা হয়েছে, রমজান মাসজুড়ে বিদ্যালয়গুলোতে ছুটি থাকায় শিক্ষার্থীদের পড়াশোনায় যে ঘাটতি তৈরি হয়েছে, তা পূরণে ছুটির পরবর্তী ১০টি শনিবার শ্রেণি কার্যক্রম চালু রাখতে হবে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী মাঠ পর্যায়ের কর্মকর্তাদের এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান বলেন, শিক্ষার্থীদের বার্ষিক পাঠপরিকল্পনা অনুযায়ী সিলেবাস শেষ করা জরুরি। দীর্ঘ ছুটির কারণে যে শিখন ঘাটতি তৈরি হয়েছে, তা কাটিয়ে উঠতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, নির্বাচন, রোজা ও ঈদের কারণে বছরের প্রথম তিন মাসে শ্রেণি কার্যক্রম তুলনামূলকভাবে কম হয়েছে। এতে শিক্ষার্থীদের মধ্যে শেখার ঘাটতি তৈরি হয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় ছুটির পর থেকে পুরোদমে ক্লাস নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এ বছর রমজান ও ঈদের ছুটি শুরুর কথা ছিল ৮ মার্চ থেকে। তবে হাইকোর্টের নির্দেশনা এবং পরবর্তী সিদ্ধান্তে ১৯ ফেব্রুয়ারি থেকেই দেশের প্রাথমিক বিদ্যালয়সহ অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। ফলে নির্ধারিত সময়ের আগেই ছুটি শুরু হয়ে প্রায় ৩৭ দিনের দীর্ঘ বিরতি তৈরি হয়।

নির্ধারিত ছুটি শেষ হলেও শুক্র ও শনিবার সাপ্তাহিক বন্ধ থাকায় আজ থেকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নিয়মিত ক্লাস শুরু হয়েছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, প্রাথমিক স্তরে আগামী ১০ সপ্তাহ শনিবারের ছুটি স্থগিত থাকবে। তবে মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রে এ ধরনের কোনো নির্দেশনা দেওয়া হয়নি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com