সোমবার, ০৪:৪৭ পূর্বাহ্ন, ২৭ জুলাই ২০২৬, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন-হামিদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ হজের প্রাথমিক নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যারা ‘ক্রসফায়ারে’ একরামুল হত্যা : হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল কোনো বাধা ছাড়াই দেশত্যাগের সমঝোতায় পদত্যাগ করেন সাহাবুদ্দিন বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা পছন্দ-অপছন্দ ও রাজনীতির ঊর্ধ্বে উঠে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বাস রুটে আসছে বড় পরিবর্তন সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আন্দোলন সফল, এবার কি ভোটের রাজনীতিতে নামবে ‘ককরোচ জনতা পার্টি’

ঘুম ও হজমের সমস্যায় লবঙ্গ যেভাবে উপকার করে

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ৪৮ বার পঠিত

বর্তমান ব্যস্ত জীবনে ঠিকমতো ঘুম না হওয়া এখন অনেকেরই সাধারণ সমস্যা। কাজের চাপ, মানসিক উদ্বেগ, অতিরিক্ত স্ক্রিন টাইম—সব মিলিয়ে ঘুমের স্বাভাবিক ছন্দ ব্যাহত হচ্ছে। এমন পরিস্থিতিতে প্রাকৃতিক উপায়ে শরীরকে শান্ত রাখা ও ভালো ঘুম নিশ্চিত করার দিকে ঝুঁকছেন অনেকেই। এই ক্ষেত্রে লবঙ্গের পানি একটি কার্যকর ঘরোয়া উপায় হিসেবে পরিচিত।

লবঙ্গের প্রধান উপাদান ইউজেনল, যা শক্তিশালী অ্যান্টি-অক্সিডেন্ট ও অ্যান্টি-ব্যাক্টেরিয়াল বৈশিষ্ট্যসম্পন্ন। এই উপাদান শরীরের বিভিন্ন কার্যক্রম সক্রিয় রাখতে সহায়তা করে এবং বিশেষ করে হজম প্রক্রিয়ায় উপকার আনে। রাতে ঘুমানোর আগে লবঙ্গের পানি পান করলে পাকস্থলীর এনজাইম সক্রিয় হয়, ফলে গ্যাস, বদহজম ও পেট ফাঁপার সমস্যা কমে। এতে পেট হালকা থাকে এবং ঘুমও হয় আরামদায়ক।

এ ছাড়া লবঙ্গের প্রশান্তিদায়ক গুণ মন ও শরীরকে শিথিল করতে সাহায্য করে। নিয়মিত সেবনে মানসিক চাপ কমে এবং অনিদ্রার সমস্যা কিছুটা নিয়ন্ত্রণে আসে। ফলে রাতের ঘুম হয় গভীর ও নিরবচ্ছিন্ন আর শরীরও পরদিন সতেজ থাকে। লবঙ্গের পানি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণেও সহায়ক ভূমিকা রাখতে পারে।
এটি ইনসুলিনের কার্যকারিতা উন্নত করতে সাহায্য করে, যা ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী হতে পারে। পাশাপাশি এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ফলে সংক্রমণের ঝুঁকি কমে।

মুখ ও দাঁতের যত্নেও লবঙ্গের পানি উপকারী। এতে থাকা অ্যান্টি-ব্যাক্টেরিয়াল উপাদান মুখের জীবাণু কমাতে সাহায্য করে, ফলে দুর্গন্ধ দূর হয় এবং দাঁত-মাড়ির স্বাস্থ্য ভালো থাকে। লবঙ্গের পানি তৈরি করাও সহজ।

একটি পাত্রে পানি গরম করে তাতে কয়েকটি লবঙ্গ দিয়ে ৫–৭ মিনিট ফুটিয়ে নিতে হবে। এরপর ছেঁকে হালকা গরম অবস্থায় পান করা যায়। স্বাদ বাড়াতে চাইলে এতে অল্প মধু বা লেবুর রস যোগ করা যেতে পারে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com