মঙ্গলবার, ১০:৩৯ অপরাহ্ন, ১৬ জুন ২০২৬, ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
হাসনাত ও মোশাররফ করিমের পাশে আছি: তাসনিম জারা দুই হত্যা মামলায় দীপু মনির জামিন নামঞ্জুর সংসদে এমপি নুরুল আমীন, ঈদুল আজহা গেল, এখনও মে মাসের বেতন পাননি মাদ্রাসার শিক্ষকরা হত্যার অভিযুক্তকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, বিক্ষুব্ধ জনতার হামলায় এসপি-ওসি আহত, ডিসির গাড়ি ভাঙচুর রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা: রেলমন্ত্রী আগামীতে গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধি করা হবে : কৃষিমন্ত্রী আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি : মির্জা ফখরুল সংসদ হুটহাট কথা বলার জায়গা নয়, নিয়ম মেনে চলতে হবে : স্পিকার যুদ্ধ শেষে আরও শক্তিশালী ইরান, প্রশ্নের মুখে মার্কিন আধিপত্য: বিবিসির বিশ্লেষণ চীনা অর্থনৈতিক অঞ্চলে সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

হরমুজ প্রণালি না খুললেও যুদ্ধ থামাতে আগ্রহী ট্রাম্প

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ৩৩ বার পঠিত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার উপদেষ্টাদের বলেছেন, তিনি এই দীর্ঘ যুদ্ধ চালিয়ে যেতে চান না। এতে হরমুজ প্রণালি বন্ধ থাকলেও। তবে তার এই সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছে উপসাগরীয় মিত্র দেশগুলো। তাদের মতে, ট্রাম্প এটি বন্ধ রেখে যাওয়া মানে হেরে যাওয়া।
সোমবার (৩০ মার্চ) ওয়াল স্ট্রিট জার্নাল এ তথ্য জানিয়েছে।

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সংঘাতের পর পরই হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে নেয় ইরান। এরপর থেকেই এই জলপথ বন্ধ আছে। বহু চেষ্টা করেও ডোনাল্ড ট্রাম্প সেটির নিয়ন্ত্রণ নিতে পারেননি। তবে এবার সেটি নিয়ে আর মাথা ঘামাতে চান না।

প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প ও তার উপদেষ্টারা মনে করছেন, হরমুজ প্রণালি পুনরায় খুলতে সামরিক অভিযান চালালে তা তার নির্ধারিত চার থেকে ছয় সপ্তাহের বেশি সময় লাগবে। এত ক্ষতির যুদ্ধে যা চান না ট্রাম্প।

প্রশাসনের কর্মকর্তাদের উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়, ইরানের নৌবাহিনী ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা দুর্বল করার মতো প্রধান লক্ষ্য অর্জনের পর ট্রাম্প বর্তমান সংঘাত ধীরে ধীরে কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছেন। এরপর ওয়াশিংটন কূটনৈতিক চাপ প্রয়োগ করে তেহরানকে প্রণালি খুলতে বাধ্য করার চেষ্টা করবে। তাতে ব্যর্থ হলে ইউরোপ ও উপসাগরীয় মিত্রদের ওপর চাপ দেওয়া হবে যাতে তারা প্রণালি পুনরায় চালু করার উদ্যোগ নেয়।

প্রণালি বন্ধ হয়ে যাওয়ার ফলে গত এক মাসে বিশ্ববাজারে তেল ও গ্যাসের দাম উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে। ট্রাম্প একাধিকবার ইরানকে এই পথ খুলে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন এবং ৬ এপ্রিলের মধ্যে প্রণালি খুলে না দিলে দেশটির জ্বালানি ও পানি অবকাঠামোর ওপর হামলার হুমকিও দিয়েছেন।

তবে ইরান প্রণালি খুলে দেওয়ার আহ্বান বেশিরভাগ ক্ষেত্রেই প্রত্যাখ্যান করেছে। গত এক মাসে হরমুজ দিয়ে যাওয়া একাধিক তেলবাহী জাহাজে হামলাও চালিয়েছে।

এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও নিশ্চিত করেছেন, সামরিক অভিযানের মূল লক্ষ্যগুলো অর্জনের কাজ আগামী কয়েক সপ্তাহের মধ্যেই শেষ হবে। এরপর হরমুজ প্রণালির ভবিষ্যৎ কোন দিকে যায় এবং বিশ্ব অর্থনীতি কীভাবে এই ধাক্কা সামলায়, সেটাই এখন দেখার বিষয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com