বৃহস্পতিবার, ১০:২৪ অপরাহ্ন, ২৪ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদী গার্লস কলেজে ওরিয়েন্টেশন ক্লাস ও নবীন বরণ অনুষ্ঠিত মাদক ও জুয়া প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত শান্তি প্রক্রিয়ায় নারীদের অধিকতর অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান শামা ওবায়েদের রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, গড়বেন নতুন ইতিহাস-ব্রিফিংয়ে মাহ্দী আমিন কিশোর গ্যাং দমনে পুলিশের বড় অভিযান: এক রাতেই আটক ৬২৪ চীন-যুক্তরাষ্ট্র প্রতিদ্বন্দ্বী না হয়ে অংশীদার হওয়া উচিত: শি জিনপিং বাংলাদেশের উন্নয়নে জাতিসংঘের ভূমিকা প্রশংসনীয়। – জহির উদ্দিন স্বপন  গৌরনদীতে সৌরবিদ্যুৎ ব্যবহারে উদ্বুদ্ধকরণ ও মতবিনিময় সভা রেমিট্যান্স যোদ্ধা চালিকাশক্তি ৫ রাজ্যের বিধানসভা ভোটে বিজেপির খরচ ৫২৯ কোটি

সাতক্ষীরায় কালবৈশাখীর তাণ্ডব ও শিলাবৃষ্টি, ঘরবাড়ি লণ্ডভণ্ড

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ৭৯ বার পঠিত

সাতক্ষীরায় আকস্মিক কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। রোববার (২৯ মার্চ) রাত ১০টার দিকে শুরু হওয়া এই ঝড়ে জেলার বিভিন্ন এলাকায় ঘরবাড়ির চাল উড়ে গেছে, উপড়ে পড়েছে অসংখ্য গাছপালা। ঝড়ে বিদ্যুতের লাইনের ওপর গাছের ডাল ভেঙে পড়ায় অনেক এলাকা এখনো অন্ধকারে রয়েছে।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শহরের সুলতানপুর এলাকা। সেখানে অন্তত ১৫টি পরিবারের টিনের চাল উড়ে গিয়ে তারা খোলা আকাশের নিচে মানবেতর রাত কাটিয়েছেন।

ক্ষতিগ্রস্ত জবেদা খাতুন জানান, ঝড়ে তার ঘরের চালসহ ভেতরের সব আসবাবপত্র নষ্ট হয়ে গেছে। একই এলাকার বিউটি খাতুন ও এরশাদ হোসেন জানান, ঝড়ের তীব্রতা এত বেশি ছিল যে প্রাণ বাঁচাতে ঘর ছেড়ে বের হতে হয়েছে তাদের।

ঘরবাড়ির পাশাপাশি শিলাবৃষ্টির কারণে চলতি মৌসুমের আম ও কৃষিজমির ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কৃষকরা। তারা দ্রুত সরকারি সহযোগিতার দাবি জানিয়েছেন।

সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অর্নব দত্ত জানান, রাত থেকেই বিভিন্ন স্থান থেকে ক্ষয়ক্ষতির খবর আসছে। প্রশাসনের পক্ষ থেকে ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুতের কাজ চলছে এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com