বুধবার, ০১:২৩ পূর্বাহ্ন, ১৭ জুন ২০২৬, ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
হাসনাত ও মোশাররফ করিমের পাশে আছি: তাসনিম জারা দুই হত্যা মামলায় দীপু মনির জামিন নামঞ্জুর সংসদে এমপি নুরুল আমীন, ঈদুল আজহা গেল, এখনও মে মাসের বেতন পাননি মাদ্রাসার শিক্ষকরা হত্যার অভিযুক্তকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, বিক্ষুব্ধ জনতার হামলায় এসপি-ওসি আহত, ডিসির গাড়ি ভাঙচুর রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা: রেলমন্ত্রী আগামীতে গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধি করা হবে : কৃষিমন্ত্রী আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি : মির্জা ফখরুল সংসদ হুটহাট কথা বলার জায়গা নয়, নিয়ম মেনে চলতে হবে : স্পিকার যুদ্ধ শেষে আরও শক্তিশালী ইরান, প্রশ্নের মুখে মার্কিন আধিপত্য: বিবিসির বিশ্লেষণ চীনা অর্থনৈতিক অঞ্চলে সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

ইসরায়েলের প্রতিরক্ষাব্যবস্থা কি ভেঙে পড়ছে

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ২৮ বার পঠিত

ইসরায়েলের অত্যন্ত নির্ভরযোগ্য ও অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষাব্যবস্থার কার্যকারিতা নিয়ে খোদ দেশটিতেই এখন প্রশ্ন উঠেছে। সম্প্রতি ইরানের ছোড়া বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আরাদ ও ডিমোনার মতো গুরুত্বপূর্ণ আবাসিক এলাকায় সরাসরি আঘাত হানার পর এই সংশয় তীব্র হয়েছে। ডিমোনায় ইসরায়েলের স্পর্শকাতর পারমাণবিক স্থাপনা থাকায় এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি লক্ষ্যবস্তু। খবর ওয়াশিংটন পোস্টের।

ইরানের ওই হামলায় ১১৫ জনের বেশি আহত হয়েছেন, যাদের মধ্যে ১১ জনের অবস্থা আশঙ্কাজনক। ইসরায়েলি সেনাবাহিনী এখনও স্পষ্ট করে জানায়নি কেন তাদের প্রতিরক্ষাব্যবস্থা এই হামলা ঠেকাতে ব্যর্থ হলো। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এই ঘটনাকে বড় সাফল্য দাবি করে বলেছেন, ‘ইসরায়েলের আকাশ এখন অরক্ষিত।’

ইসরায়েলের জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তারা বলছেন, ইরানের ক্রমবর্ধমান ক্ষেপণাস্ত্র মজুদ ইসরায়েলি প্রতিরক্ষাব্যবস্থাকে ধ্বংস করতে পারে-এমন উদ্বেগ থেকেই মূলত ইরানের ওপর নতুন করে হামলা শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে, দীর্ঘমেয়াদি যুদ্ধের আশঙ্কায় গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো রক্ষায় ইসরায়েলি সেনাবাহিনী তাদের ব্যয়বহুল ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রগুলো সাশ্রয় বা সংরক্ষণ করছে কিনা, তা নিয়েও জল্পনা চলছে।

বিশেষজ্ঞদের মতে, একটি ‘অ্যারো’ ক্ষেপণাস্ত্রের দাম প্রায় ৩০ লাখ ডলার, ‘থাড’ ইন্টারসেপ্টরের দাম প্রায় দেড় কোটি ডলার ও ‘আয়রন ডোম’-এর একেকটি ইন্টারসেপ্টরের খরচ ৫০ থেকে ৭০ হাজার ডলার। এ ছাড়া রাডার ও ইন্টারসেপ্টর ব্যবস্থার মধ্যে কারিগরি বা প্রকৌশলগত ত্রুটির কারণেও মাঝে-মধ্যে প্রতিরক্ষাব্যবস্থা লক্ষ্যভ্রষ্ট হতে পারে। আইডিএফের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল নাদাভ শোশানি দাবি করেছেন, চলমান সামরিক অভিযানে ইরানের অন্তত ৭০ শতাংশ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা ও মজুদ ধ্বংস করা হয়েছে। তবে আক্রমণ করার ক্ষমতা কমলেও বিভিন্ন পাল্লার ক্ষেপণাস্ত্রের মজুদ প্রদর্শন করে তেহরান এখনও ভয় দেখানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।

শুক্রবার ইরান ভারত মহাসাগরের ডিয়েগো গার্সিয়া দ্বীপে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের একটি যৌথ সামরিক ঘাঁটি লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। যদিও যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, ওই ক্ষেপণাস্ত্রগুলো লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগেই সাগরে পড়ে গেছে। তবু বিশ্লেষকদের মতে, ইরান যদি সত্যিই আড়াই হাজার মাইল দূরে হামলা চালানোর সক্ষমতা অর্জন করে থাকে, তবে তা যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর জন্য বড় ধরনের উদ্বেগের কারণ হয়ে দাঁড়াবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com