বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে শুক্রবার বিকেলে উপজেলার কুতুবপুরে মাদক মাদক প্রতিরোধে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
ওইদিন বিকেল ৫টায় কুতুবপুর এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশটি অনুষ্ঠিত হয়।
গৌরনদী উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মোঃ জামাল ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইব্রাহীম।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান।
বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির ১নং যুগ্ন আহবায়ক মোঃ আবু বক্কর গাজী, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মোঃ শামীম খলিফা, গৌরনদী পৌর বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ কামরুজ্জামান খোকন,বরিশাল জজ আদালতের পিপি অ্যাডভোকেট রেজাউল করিম, সরকারি গৌরনদী কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি কে,এম আনোয়ার হোসেন বাদল, গৌরনদী মডেল থানার এসআই মিতুল, সরকারি গৌরনদী কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস ফুয়াদ হোসেন এ্যনি, নাও চিড়া ইউনিয়ন বিএনপি যুগ্ন আহবায়ক মোঃ হারুন শিকদার, মোঃ বাদল খান, উপজেলা কৃষকদলের প্রচার সম্পাদক কাজী ছানাউল, যুবদল নেতা মামুন হাওলাদার, রুহুল আমিন বেপারী প্রমূখ।
সমাবেশে মাদকের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করে মাদক বিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য উপজেলা নির্বাহী অফিসার এলাকাবাসীর প্রতি আহ্বান জানান। পাশাপাশি এ কাজে নিয়োজিতদের প্রশাসনের পক্ষ থেকে পূর্ণ নিরাপত্তা দেয়ার আশ্বাস দেন।