শনিবার, ১২:৫৯ অপরাহ্ন, ১৩ জুন ২০২৬, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
‘পাতলী খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেইমারকে ছাড়াই বিশ্বকাপের প্রথম ম্যাচে নামবে ব্রাজিল হরমুজে ফের উত্তেজনা, একাধিক ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি মার্কিন বাহিনীর ট্রাম্প প্রশাসনের নতুন পরিকল্পনা, অভিবাসীদের পাঠানো হবে আফ্রিকায় বিশ্বকাপে টিকিটের চাহিদা ১০ গুণ বেশি, অথচ গ্যালারির অনেকটা ফাঁকা বগুড়ার চার উপজেলায় বিনামূল্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন উপহার, দরিদ্র পরিবারে আশার আলো জ্বালল বসুন্ধরা গ্রুপ বাজেট প্রতিক্রিয়া, বেসরকারি খাতে আস্থা ফেরানো জরুরি এফবিআইয়ের ড্রোন হ্যাকের দাবি, বিশ্বকাপে হামলার হুমকি ইরান-সংশ্লিষ্ট গোষ্ঠীর যুদ্ধ অবসানের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

৫০তম বিসিএস লিখিত পরীক্ষায় কঠোর নির্দেশনা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ৩৩ বার পঠিত

৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার্থীদের জন্য নতুন ও কঠোর নির্দেশনা জারি করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

রোববার (১৫ মার্চ) পিএসসির ওয়েবসাইটে প্রকাশিত এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ৫০তম বিসিএসের আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষা আগামী ৯ এপ্রিল শুরু হয়ে ২৩ এপ্রিল পর্যন্ত চলবে। এরপর কারিগরি ও পেশাগত বা পদসংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষা ২৭ এপ্রিল শুরু হয়ে ৭ মে শেষ হবে। এসব পরীক্ষা ঢাকাসহ দেশের সব বিভাগীয় শহরে একযোগে অনুষ্ঠিত হবে।

পিএসসি জানিয়েছে, পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে নির্ধারিত সময়ের অন্তত ৩০ মিনিট আগে উপস্থিত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। মোট ১২ হাজার ৩৮৫ জন পরীক্ষার্থী এই লিখিত পরীক্ষায় অংশ নেবেন।

নির্দেশনায় বলা হয়েছে, পরীক্ষার হলে কোনো ধরনের ইলেকট্রনিক যোগাযোগযন্ত্র, মোবাইল ফোন, ডিজিটাল বা অ্যানালগ ঘড়ি, ক্যালকুলেটর, বই-পুস্তক বা ব্যাগ বহন করা যাবে না। এছাড়া চাবি, মানিব্যাগ, গয়না, ব্রেসলেট এবং ক্রেডিট বা ডেবিট কার্ডসহ ইলেকট্রনিক ডিভাইসও সঙ্গে রাখা নিষিদ্ধ। এসব সামগ্রী সঙ্গে থাকলে পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না। প্রয়োজনে আইনানুগ ব্যবস্থাও নেওয়া হতে পারে।

পরীক্ষার দিন কেন্দ্রের প্রবেশপথে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশের বিশেষ টিম দায়িত্ব পালন করবে। পরীক্ষার্থীদের প্রবেশপত্র যাচাইয়ের পাশাপাশি মেটাল ডিটেক্টরের মাধ্যমে তল্লাশি করা হবে। ইতোমধ্যে পরীক্ষার্থীদের মোবাইলে খুদে বার্তা (এসএমএস) পাঠিয়ে প্রয়োজনীয় নির্দেশনা জানানো শুরু করেছে পিএসসি।

এছাড়া পরীক্ষার সময় কানের ওপর কোনো ধরনের আবরণ না রাখার নির্দেশ দেওয়া হয়েছে। কানের ওপর আবরণ থাকলে পরীক্ষার্থীকে কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না। তবে চিকিৎসাজনিত কারণে শ্রবণ সহায়িকা (হিয়ারিং এইড) ব্যবহারের প্রয়োজন হলে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শপত্রসহ আগেই কমিশনের লিখিত অনুমোদন নিতে হবে।

পিএসসি জানিয়েছে, পরীক্ষা শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করা এবং জালিয়াতি প্রতিরোধ করতেই এসব ব্যবস্থা নেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com