শনিবার, ১০:৫১ অপরাহ্ন, ১৩ জুন ২০২৬, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে সাংবাদিকদের জন্য এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন  প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‎গৌরনদীতে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

এ,এস,মামুন স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ৩৪ বার পঠিত
‎পবিত্র মাহে রমজান উপলক্ষে বরিশালের গৌরনদীতে উপজেলা অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
‎রবিবার (১৫ মার্চ) আসর নামাজের পর গৌরনদী উপজেলা অডিটোরিয়ামে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি  অবসরপ্রাপ্ত মাস্টার ওয়ারেন্ট অফিসার ও বীর মুক্তিযোদ্ধা আঃ ওয়াহাব শিকদার।
‎প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো ইব্রাহিম।
‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মোঃ মাহবুবুর রহমান, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি ও বিআরডিবির সাবেক চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান খোকন।
উক্ত অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সিনিয়র ওয়ারেন্ট অফিসার বখতিয়ার আহমেদ, সিনিয়র ওয়ারেন্ট অফিসার মনির হোসেন,  সার্জন্ট অবসরপ্রাপ্ত আব্দুল মান্নান সার্জন্ট অবসরপ্রাপ্ত মো: শহিদুল ইসলাম টুটুল করপোরাল মো: মহিউদ্দিন, গৌরনদী প্রেসক্লাবের সদস্য বি. এম. বেলাল, এ. এস. মামুন, সোলাইমান তুহিন, ছাত্র প্রতিনিধি ফখরুল আবেদিন তানভীর, মোরশেদ হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
‎অনুষ্ঠানে রমজানের তাৎপর্য, আত্মশুদ্ধি, সংযম এবং সমাজে শান্তি-সম্প্রীতি প্রতিষ্ঠার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, পবিত্র মাহে রমজান মানুষকে ধৈর্য, সহমর্মিতা ও মানবিকতার শিক্ষা দেয়। এ মাসে বেশি বেশি ইবাদত-বন্দেগি করার পাশাপাশি অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তারা।
‎শেষে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন সংগঠনের কার্যনির্বাহী পরিষদের সদস্য করপোরাল ল অবসরপ্রাপ্ত হাফিজুর রহমান। পরে উপস্থিত অতিথি ও মুসল্লিদের মাঝে ইফতার পরিবেশন করা হয়।
‎অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক মুসল্লি উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com