সোমবার, ০৮:৪১ পূর্বাহ্ন, ২৪ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

পহেলা বৈশাখে ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ৫৬ বার পঠিত

সারাদেশের কৃষকদের দোরগোড়ায় আধুনিক সেবা ও প্রণোদনা পৌঁছে দিতে বড় পদক্ষেপ নিয়েছে সরকার। আজ রবিবার (১৫ মার্চ) সকাল ১১টায় বাংলাদেশ সংসদ সচিবালয়ে ‘কৃষক কার্ড’ বিষয়ক এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে আগামী ১৪ এপ্রিল পহেলা বৈশাখ উপলক্ষে আনুষ্ঠানিকভাবে এই কার্ড বিতরণের সিদ্ধান্ত গৃহীত হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন সরকারের নীতি-নির্ধারক ও শীর্ষ পর্যায়ের নেতারা। কৃষি খাতের এই বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আলোচনায় অংশ নেন কৃষি মন্ত্রী আমিন উর রশিদ এবং কৃষি প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। ডিজিটাল এই ব্যবস্থার কারিগরি ও অর্থনৈতিক দিক নিয়ে দিকনির্দেশনা প্রদান করেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ।

এছাড়া বৈঠকে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, সমবায় ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলমসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা। সংশ্লিষ্টরা জানান, এই কৃষক কার্ডের মাধ্যমে সরাসরি সরকারি ভর্তুকি, ঋণ এবং কৃষি সহায়তা প্রান্তিক কৃষকদের হাতে পৌঁছে দেওয়া হবে। এর ফলে কৃষি খাতে স্বচ্ছতা নিশ্চিত হবে এবং প্রকৃত কৃষকরা সরাসরি উপকৃত হবেন।
সভার সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৪ এপ্রিল ২০২৬ (পহেলা বৈশাখ) বাংলা নববর্ষের উৎসবমুখর পরিবেশে প্রধানমন্ত্রী তারেক রহমান এই কর্মসূচির আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করবেন। এই উদ্যোগটি দেশের সামগ্রিক কৃষি উৎপাদন বৃদ্ধি এবং গ্রামীণ অর্থনীতিকে আরও গতিশীল করবে বলে আশা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com