শনিবার, ১০:৪৮ অপরাহ্ন, ১৩ জুন ২০২৬, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে সাংবাদিকদের জন্য এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন  প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জাতীয় পতাকা অবমাননার অভিযোগে পান্ডিয়ার বিরুদ্ধে মামলার আবেদন

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ৪১ বার পঠিত

ভারতের শহর পুনের এক আইনজীবী দেশটির ক্রিকেটার হার্দিক পান্ডিয়ার বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ এনে পুলিশের কাছে মামলা করার আবেদন জানিয়েছেন। আহমেদাবাদে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের উদ্‌যাপনের সময় তিনি পতাকার প্রতি অসম্মান দেখিয়েছেন বলে অভিযোগ করা হয়েছে।

শিবাজি নগর থানার এক কর্মকর্তা বুধবার নিশ্চিত করেছেন যে আইনজীবী ওয়াজিদ খান পুলিশের কাছে অভিযোগপত্র জমা দিয়েছেন। তবে এ বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি।

অভিযোগপত্রে ওয়াজিদ খান উল্লেখ করেন, রবিবার নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের জয়ের পর উদ্‌যাপনের সময় হার্দিক পান্ডিয়া ত্রিবর্ণ জাতীয় পতাকা শরীরে জড়িয়ে মাঠে অশালীন আচরণ করেছেন।

অভিযোগে বলা হয়, ‘এই কাজ সংশ্লিষ্ট আইনের অধীনে অপরাধ হিসেবে গণ্য হতে পারে এবং এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া উচিত। জাতীয় পতাকার মর্যাদা রক্ষা করা প্রতিটি নাগরিকের দায়িত্ব।’

এর আগে হার্দিক পান্ডিয়া টানা দ্বিতীয়বার বিশ ওভারের বিশ্বকাপ জয়ের ঘটনাকে নিজের দেওয়া ব্যক্তিগত প্রতিশ্রুতি পূরণ বলে উল্লেখ করেন এবং বলেন, দলের আধিপত্যের এটি কেবল শুরু।

এই আসরে তিনি ব্যাট হাতে দুটি অর্ধশতক করেন, যার মধ্যে নামিবিয়ার বিপক্ষে ২৮ বলে ৫২ রান ছিল উল্লেখযোগ্য। বল হাতেও গুরুত্বপূর্ণ সময়ে দারুণ পারফরম্যান্স দেখিয়ে পুরো প্রতিযোগিতায় মোট নয়টি উইকেট নেন।

পান্ডিয়া বলেন, ‘বার্বাডোজে ২০২৪ সালের ফাইনালে জয়ের পর আমি নিজেকে প্রতিশ্রুতি দিয়েছিলাম—যে টুর্নামেন্টই খেলি, জয়ের জন্যই খেলব এবং শিরোপা জিতব। আহমেদাবাদে নিউজিল্যান্ডের বিপক্ষে এই জয় প্রমাণ করেছে, নিজের কাছে দেওয়া সেই প্রতিশ্রুতি বাস্তবে পরিণত হয়েছে। আর এটিই কেবল শুরু।’

৩২ বছর বয়সী পান্ডিয়া ২০২৬ সালের বিশ্বকাপের সেরা একাদশেও জায়গা পেয়েছেন, যেখানে ভারতের চারজন ক্রিকেটার অন্তর্ভুক্ত হয়েছেন।

গত রবিবারের জয়ের মাধ্যমে ভারত প্রথম দল হিসেবে বিশ ওভারের বিশ্বকাপের শিরোপা সফলভাবে ধরে রাখল। পাশাপাশি ২০০৭ সালে প্রথম আসরে জয়ের পর মোট তিনবার এই শিরোপা জয়ের কৃতিত্বও অর্জন করল দলটি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com