বুধবার, ১২:২৫ পূর্বাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বাংলাদেশ-পাকিস্তান প্রথম ওয়ানডে আজ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ৫৬ বার পঠিত

অবশেষে ওয়ানডে ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। আন্তর্জাতিক অঙ্গনে মেহেদি হাসান মিরাজরা সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন গত বছরের অক্টোবরে। মিরপুরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। সিরিজটি ২-১ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। এরপর টাইগার ক্রিকেটাররা ব্যস্ত হয়ে পড়েছিলেন টি-২০ ফরম্যাটের ক্রিকেট নিয়ে। টার্গেট ছিল টি-২০ বিশ্বকাপ। কিন্তু নিরাপত্তা ইস্যুতে ভারতের মাটিতে টি-২০ বিশ্বকাপ খেলেনি। এখন ওয়ানডে বিশ্বকাপের হাতছানি। ২০২৭ সালে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় বসবে ওয়ানডে বিশ্বকাপ। ওই বিশ্বকাপে সরাসরি খেলতে র‌্যাঙ্কিংয়ের শীর্ষ আটে থাকতে হবে। বর্তমানে বাংলাদেশের র‌্যাঙ্কিং ১০। ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলতে মরিয়া মিরাজ বাহিনী আজ প্রায় চার মাস পর ওয়ানডে ফরম্যাটে ফিরছেন। সাবেক বিশ্বচ্যাম্পিয়ন পাকিস্তানের বিপক্ষে খেলবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। মিরপুর স্টেডিয়ামে ম্যাচ তিনটি যথাক্রমে আজ এবং ১৩ ও ১৫ মার্চ। পাকিস্তান ২০১৫ সালের পর বাংলাদেশে এসেছে ওয়ানডে সিরিজ খেলতে। যদিও মাঝে চ্যাম্পিয়নস ট্রফি, এশিয়া কাপ, ওয়ানডে বিশ্বকাপে পরস্পরের বিপক্ষে খেলেছে। পাকিস্তান এবার এসেছে ছয় আনকোড়া ক্রিকেটার নিয়ে। তারপরও পাক অধিনায়ক শাহিন শাহ আফ্রিদির পাকিস্তানকে হালকা মেজাজে নিচ্ছেন না টাইগার অধিনায়ক মিরাজ। বাংলাদেশ ও পাকিস্তান ১৯৮৬ সাল থেকে পরস্পরের বিপক্ষে খেলছে। দুই দল এখন পর্যন্ত ৩৯ ম্যাচ খেলেছে পরস্পরের বিপক্ষে। বাংলাদেশের পাঁচ জয়ের বিপরীতে পাকিস্তানের জয় ৩৪টি। পাকিস্তান বাংলাদেশের মাটিতে ওয়ানডে সিরিজ খেলছে ১১ বছর পর। পঞ্চমবার খেলতে এসেছে সিরিজ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com