বৃহস্পতিবার, ১০:১১ অপরাহ্ন, ৩০ জুলাই ২০২৬, ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন: সভাপতি জয়নুল আবেদীন সেই পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আজিজুরের সাক্ষাৎ ৮৬ ডেপুটি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ শাপলা চত্বর হত্যাকাণ্ডে কারাগারে লতিফ সিদ্দিকী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর অবসরপ্রাপ্ত সেনাসদস্যদের জন্য ‘এক পদ, এক বেতন’ ও ‘ডিফেন্স কলোনি’র নির্দেশ গৌরনদীর বার্থীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি: শিক্ষার্থীদের হাতে সবুজ ভবিষ্যতের অঙ্গীকার  শেখ হাসিনা দেশে ফিরলেই আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী এবার সিলেটে এনসিপির গাড়িবহরে দুই দফা হামলা জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮

সৌদি নারীর ৩৪ বছরের জেল

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২
  • ১৭০ বার পঠিত

সৌদি আরবের নারী সালমা আল সেহাব বসবাস করেন লন্ডনে। তার দুটি সন্তান রয়েছে। কিন্তু সম্প্রতি এই নারী দেশে ফিরে ৩৪ বছরের কারাদণ্ডের মুখে পড়েছেন। তার বিরুদ্ধে অভিযোগ তিনি টুইটার অ্যাকাউন্ট ব্যবহার করে ভিন্নমতাবলম্বীদের অনুসরণ করেন এবং সামাজিক ও জাতীয় বিশৃঙ্খলা সৃষ্টি করেন।

খবর গার্ডিয়ান খবরে বলা হয়, সালমা আল সেহাবের বিরুদ্ধে ইন্টারনেট ব্যবহার করে মানুষের মধ্যে অস্থিরতা ও নাগরিক ও জাতীয় জীবনে বিশৃঙ্খলা তৈরির অভিযোগ ‘প্রমাণ’ হয়। প্রাথমিকভাবে এ জন্য তাকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়। তবে গত সোমবার একটি আপিলের ফলে আদালত তার সাজা মেয়াদ ৩৪ বছর করেছে। একই সঙ্গে ৩৪ বছর তার ওপর ভ্রমণ নিষেধাজ্ঞাও রয়েছে।

ইন্সটাগ্রামে সেহাবের অনুসারীর সংখ্যা ১৫৯। সেখানে নিজের বর্ণনায় তিনি লিখেছেন, একজন ডেন্টাল হাইজিনিস্ট, মেডিক্যাল এডুকেটর, লিডস ইউনিভার্সিটির পিএইচডি শিক্ষার্থী এবং নিজের দুই সন্তানে মা। টুইটারেও তার অনুসারীর সংখ্যা মাত্র ২ হাজার ৫৯৭। বেশির ভাগ ক্ষেত্রে টুইটারে তিনি নিজের সন্তানদের ছবি প্রকাশ করেছেন। মাঝে মাঝে রাজবন্দিদের মুক্তি চেয়ে নির্বাসিত সৌদি অ্যাক্টিভিস্টদের টুইট শেয়ার করেছেন তিনি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com